Tuesday, 17 January 2017

মহিলাদের অসম্মান করলে আরিয়ান, অ্যাব্রামের মাথা কেটে দেব, হুঁশিয়ারি শাহরুখের

মুম্বই: বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে সারা দেশসমাজের বিশিষ্টজনেরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেএই ঘটনার সমালোচনায় সরব হয়েছে বলিউডওএবার নারী জাতিকে অসম্মান করলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিলেন বলিউড বাদশা শাহরুখ খানএমনকি সেই অন্যায় যদি তাঁর নিজের সন্তান আরিয়ান বা অ্যাব্রাম করে, তাহলে তাদেরও নিস্তার নেইমহিলাদের হেনস্থা করতে আরিয়ান, অ্যাব্রামের মাথা কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শাহরুখ
 
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে যেভাবে প্রকাশ্য রাস্তায় মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদে সরব হন অক্ষয় কুমার থেকে আমির খান, অনুষ্কা শর্মারাএই ঘটনাকে পুরুষ জাতির নয় মানব সভ্যতার লজ্জা হিসেবে বর্ণনা করা হয়

শাহরুখ সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে তিনি আরিয়ান-অ্যাব্রামকে স্পষ্ট বলেছেন সবসময় মহিলাদের সম্মান করে চলবে জীবনেতিনি মনে করেন, সমাজ আজও বদলায়নিআগে সমাজে মহিলারা একভাবে শোষিত, অপমানিত হতেন, এখন আর একভাবে অপমানিত, লাঞ্ছিত হনশাহরুখের নির্দেশ সবসময় মনে রাখতে হবে মহিলারা এই সমাজ-সংসারের স্তম্ভতাঁদের যদি কেউ কোনওদিন অপমান করেনতাহলে তাঁর কড়া শাস্তি প্রাপ্য

সম্প্রতি সমাজে যে ভাবে শ্লীলতাহানির পরিমাণ বেড়ে গেছে, তাতে না না ভাবে প্রতিবাদে সামিল হয়েছে বলিউডঅক্ষয় কুমারের মতো অভিনেতা বিনা পয়সায় মার্শাল আর্টের কোচিং চালু করেছেপরিচালক, অভিনেতা ফারহান আখতার মহিলাদের বিরুদ্ধে ঘটে চলা ধর্ষণ, শ্লীলতাহানির প্রতিবাদে মর্দ নামের একটি প্রচার অভিযান শুরু করেন ২০১৩ সালেকিন্তু বিশিষ্টজনেরা সরব হলেও, আমজনতা কী ওয়াকিবহালতাঁরা কী এবার ঘুরে দাড়িয়ে প্রতিবাদে সামিল হবেন?


No comments:

Post a Comment