Wednesday, 11 January 2017

ভাষণ শেষ হতেই মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে এল জুতো

ফের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতোএবার জুতোর নিশানায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহরাজ্যে বিধানসভার নির্বাচনের প্রচারে  রাত্তা খেরা গ্রামে প্রচারে যান মুখ্যমন্ত্রীমঞ্চে ভাষণ শেষ হতেই তাঁর দিকে ছুটে আসে জুতোতবে পাগড়িতে আটকে যায় জুতোটিমুখ্যমন্ত্রীর কোনও চোট লাগেনি বলেই জানা গিয়েছেইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে জুতো মারার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ
মুক্তসরের এসএসপি ধ্রুমান এইচ নিম্বালে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভাষণ শেষ করে মঞ্চ ছাড়ছিলেনঠিক তখনই তাঁর দিকে উড়ে আসে জুতোসেটি ছুঁড়ে মারে ৪০ বছর বয়সি গুরবচন সিংহ নামে এক ব্যক্তিঅমৃক সিংহ আজনালা নামে এক কট্টরপন্থী শিখ নেতার ভাই সেসম্প্রতি পঞ্জাবে শিখ ধর্মগ্রন্থের অবমাননার বেশ কয়েকটি ঘটনায় গুরবচন মানসিক অশান্তির মধ্যে ছিল বলে মনে হয়তাকে গ্রেফতার করা হয়েছেমামলা দায়ের করা হবে তার বিরুদ্ধে
ঘটনাচক্রে কয়েকদিন আগেই ফাজিলকা জেলায় নিজের বিধানসভা কেন্দ্র জালালাবাদের এক গ্রামে বাসিন্দাদের রোষের মুখে পড়েন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলতাঁর গাড়ির কনভয়ে পাথর ছোঁড়েন তাঁরাজখম হন চার অকালি  সমর্থকসেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনাজানা গিয়েছে, বারবার একই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাজানা যাচ্ছে, আগামিদিনে মুখ্যমন্ত্রী প্রচারে গেলে বাড়ানো হবে তাঁর নিরাপত্তা ব্যবস্থা


No comments:

Post a Comment