কলকাতা: এবার থেকে গোরস্থানে যেতে গেলেও লাগবে টিকিট৷ শীতের মরশুমে পার্ক স্ট্রিটের নির্জন গোরস্থানে ঢোকার জন্য টিকিট চালু করল কর্তৃপক্ষ৷
কর্তৃপক্ষের যুক্তি, গোরস্থানে অসামাজিক কাজ রুখতেই এই ব্যবস্থা৷ তাদের যুক্তি, টিকিট ব্যবস্থা চালু হলে গোরস্থানে অসামাজিক কর্মকাণ্ড বন্ধ হবে৷ জানা গিয়েছে, গোরস্থানের সংরক্ষণ ও নজরদারি বৃদ্ধি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঐতিহ্যবাহী এই এলাকার টিকিট চালু করতে চলেছে ক্রিশ্চিয়ান ব্যুরাল বোর্ড। টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা। তবে, ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে চাইলে টিকিটের দাম ৫০ টাকা রাখা হয়েছে। স্কুল পড়ুয়া ও গবেষকদের জন্য টিকিটের দামে কিছুটা ছাড় রাখা হলেও বিদেশি পর্যটকদের থেকে অতিরিক্ত দাম নেওয়া হবে না। মূলত, সংরক্ষণের অভাবে এই ঐতিহ্যবাহী গোরস্থানটি অপকর্মের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। অসামাজিক কাজকর্ম রুখতেই সরকারের এই নতুন উদ্যোগ।

No comments:
Post a Comment