Thursday, 12 January 2017

হাওড়া-যোধপুর এক্সপ্রেসে নাবালিকাকে নগ্ন করে মাথা ন্যাড়া করল সহযাত্রীরা, ঘটনায় শিহরিত গোটা দেশ

ফের প্রকাশ্যে তথাকথিত ভদ্র সমাজের চরম নরকীয় মানসিকতাসন্দেহ নেই এই ঘটনা গোটা দেশকে লজ্জিত করেছেপ্রশ্ন উঠেছে, সভ্য শিক্ষিত বলে দাবি করা মানুষদের এ কীরকম আচরণ?
চলন্ত বাসে রাতের অন্ধকারে গণধর্ষণের শিকার হয়েছিলেন জ্যোতি সিং, যাঁকে আমরা 'ব্রেভ গার্ল' বা 'নির্ভয়া' নামেই জানিচরম নরকীয় সেই ঘটনায় উদ্বেলিত হয়েছিল গোটা দেশআম আদমির বিক্ষোভে হুলুস্থুল পড়ে গিয়েছিল নয়াদিল্লির বিজয় চক থেকে ইন্ডিয়া গেটে
ঠিক একইরকম ঘটনাই এবার প্রকাশ্যে এলসবচেয়ে লজ্জার বিষয় এবার কাঠগড়ায় তথাকথিত নিজেদের ভদ্র এবং শিক্ষিত বলা সমাজের প্রতিনিধিরাজ্যোতি সিংহ গণধর্ষণের পর চরম শারিরীক নির্যাতনের শিকার হয়েছিলেন
যা তাঁকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে গিয়েছিলএবার যে ঘটনা সামনে এসেছে তা বাসে নয়, চলন্ত ট্রেনেহাওড়া-যোধপুর এক্সপ্রেসএই ঘটনায় নাবালিকাকে ধর্ষিত হতে হয়নি ঠিকই, কিন্তু যাত্রী ভর্তি কামরায় তার সঙ্গে যা ঘটেছে তা কোনওভাবেই গণধর্ষণের থেকে কম কিছু নয় বলেই দাবি করছেন কিছু প্রত্যক্ষদর্শী

ঘটনাটা ঠিক কী? হাওড়া-যোধপুর এক্সপ্রেসের এসি থ্রি-টিয়ার কামরায় আচমকাই যাত্রীরা আবিষ্কার করেন এক নাবালিকাকেমানসিক ভারসাম্যহীন ওই নাবালিকার বিরুদ্ধে কয়েক জন যাত্রী অভিযোগ তোলেন সে নাকি ব্যাগ চুরি করেছেনাবালিকার হাতে একটি ব্যাগও মেলেএরপরই অভিযোগকারী এক মহিলা যাত্রী এবং তাঁর সঙ্গে থাকা লোকজন নাবালিকাকে বেধড়ক মারধর করেমহিলা যাত্রী নাবালিকার জামা-কাপড় খুলে ফেলে দেয় বলে অভিযোগএরপর এক পুরুষযাত্রী দাড়ি কাটার ব্লেড দিয়ে নাবালিকার মাথা ন্যাড়া করে দেয়চরম আতঙ্কে তখন নাবালিকা কান্নাকাটি শুরু করেছে
চিত্‍কার চেঁচামেচি আর কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন টিটিই এস কে শর্মাতিনি অভিযোগকারী যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন আইন নিজের হাতে না তুলে মেয়েটিকে জিআরপি-র হাতে তুলে দেওয়ার জন্যকিন্তু, যাত্রীরা তাঁকেও চরম হেনস্থা করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন টিটিইকেঘটনাটি যখন ঘটেছিল তখন হাওড়া-যোধপুর এক্সপ্রেস ফিরোজাবাদ ও তুন্দলা স্টেশন এলাকার মধ্যে ছিল
আগ্রা ফোর্ট স্টেশনে নাবালিকাকে উদ্ধার করে জিআরপি-র হাতে তুলে দেন টিটিই শর্মাঅভিযোগকারী যাত্রীরা লিখিত বয়ানের ভিত্তিতে জিআরপি নাবালিকার বিরুদ্ধে মামলা দায়ের করেনিগৃহীত টিটিই এসকে শর্মা ৬ রেলযাত্রীর বিরুদ্ধে পাল্টা নিগ্রহের অভিযোগ দায়ের করেনঅভিযোগ, জিআরপি নাবালিকার বয়স ১৯ উল্লেখ করে তাকে বুধবার আদালতে চালান করে দেয়
এদিকে, নিখোঁজ মেয়ের খোঁজে রবিবার রাত থেকেই পুলিশের দ্বারে দ্বারে ঘুরছিলেন উত্তর প্রদেশের নাবালিকা বাসিন্দার বাবা-মামঙ্গলবার তাঁরা মেয়ের খোঁজ পান আগ্রা ফোর্ট স্টেশনের জিআরপি-র কাছ থেকেতাঁরা জিআরপি-র কাছে মেয়েটির নাবালিকা হওয়ার প্রমাণ পেশ করেনস্কুল সার্টিফিকেটে নাবালিকার যে জন্ম-তারিখের উল্লেখ আছে তাতে তার বর্তমান বয়স ১৭ বছর ১০ মাসকিন্তু, জিআরপি তাতে পাত্তা দেয়নি বলে অভিযোগনাবালিকার বাবা জানান, গত ১ বছর ধরে মেয়ের ব্রেন টিউমারের চিকিত্‍সা চলছেব্রেন টিউমার হওয়ার পর থেকেই মেয়ে কিছুটা মানসিক-ভারসাম্যহীন হয়ে পড়েছিল বলে দাবি করেছেন বাবারবিবার সন্ধ্যায় মেলা দেখতে যাওয়ার জন্য বাবার কাছে ১০০ টাকা চায় নাবালিকাদিনমজুর বাবা ১০০টাকা মেয়েকে দিতে পারেননিএরপর থেকেই নাকি মেয়েকে আর খুঁজে পাচ্ছিলেন না তাঁরাআদালতে মেয়ের নাবালিকা হওয়া থেকে ব্রেন টিউমারের চিকিত্‍সার কথাও নাকি বলেছেন বিচারককেউত্তর প্রদেশের সাইফাই সরকারি হাসপাতালে নাবালিকার চিকিত্‍সার কাগজপত্রও নাকি বিচারককে দেখিয়েছিলেন বাবা-মাকিন্তু, এরপরও জিআরপি-র বয়ানের ভিত্তিতে নাবালিকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক


No comments:

Post a Comment