Thursday, 12 January 2017

সুষমার হুমকি : ওয়েবসাইট থেকে ভারতের পতাকা সদৃশ পাপোষ সরাল অ্যামাজন

নয়াদিল্লি : ই-কমার্স সংস্থা ভারতীয় পতাকা সদৃশ পাপোষ বিক্রি করতে ছবি দিয়েছিল নিজেদের ওয়েবসাইটেআর তা দেখেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজএকেবারের সরাসরি অ্যামাজন আধিকারিকদের ভিসা বাতিল করার হুমকি দেন তিনি
আর এর জেরেই বাধ্য হয়ে নিজেদের ওয়েবসাইট থেকে ভারতের পতাকা সদৃশ পাপোষ তুলে নিল অ্যামাজনতবে তারা ক্ষমা চেয়েছে কিনা তা এখনও জানা যায়নি
ঘটনাটি ঘটেছে কানাডার অ্যামাজন ওয়েবসাইটেসেখানে ভারতের পতাকা আঁকা নানা ডিজাইনের পাপোষ বিক্রির জন্য ওয়েবসাইটে দেওয়া হয়ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় আড়াই হাজার টাকাএই বিষয়টি জানতে পেরেই আসরে নামেন বিদেশমন্ত্রী সুষমা
তিনি নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন কর্তৃপক্ষকেপাশাপাশি কানাডার ভারতীয় দূতাবাসকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে বলেন

তিনি একাধিক টুইট করে বলেন, অ্যামাজনকে ক্ষমা চাইতে হবেআমাদের জাতীয় পতাকার অপমান করে এমন পণ্যকে অবিলম্বে তুলে নিতে হবেঅতুল ভোলে নামে এক ব্যক্তি কানাডার অ্যামাজনের ওয়েবসাইটে এমন পাপোষ বিক্রির বিজ্ঞাপনের স্ক্রিনশট তুলে সুষমাকে টুইট করলে তিনি বিষয়টি নিয়ে অবগত হন
এর আগে গত জুনমাসে ভারতীয় দেবদেবীর ছবি দেওয়া পাপোষ নিজেদের ওয়েবসাইটে রেখে বিতর্কে পড়ে অ্যামাজনপরে সেগুলি সরিয়ে নেওয়া হয়এবারও একই কাজ করল তারাএখন দেখার ভারত সরকার অ্যামাজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়


No comments:

Post a Comment