Wednesday, 11 January 2017

উদ্ধার হল বিসমিল্লার সানাই, চোর নাতি

 শেষ পর্যন্ত উদ্ধার হল বিসমিল্লা খানের চুরি যাওয়া সানাইগুলিপ্রয়াত কিংবদন্তির সানাইগুলি উদ্ধার হল বেনারস থেকেসানাই চুরি কাণ্ডে স্পেশ্যাল টাস্ক ডিপার্টমেন্ট গ্রেফতার করেছে বিসমিল্লার নাতি সাদাব হাসান এবং শঙ্করলাল শেঠ ও সুজিত শেঠ নামে দুই স্বর্ণকারকে
উদ্ধার হয়েও অক্ষত থাকল না বিসমিল্লা খানের সানাইতার নাতি সেগুলিকে বিক্রি করে দেয় এক স্বর্ণকারের কাছেরুপো দিয়ে তৈরি সানাইগুলি সে গলিয়ে ফেলেতদন্তকারী আধিকারিক অমিত পাঠক বলেছেন, “ওই স্বর্ণকারদের সাহায্যেই সানাইগুলোকে গলিয়ে ফেলেছিল সাদাবতাদের কাছে মাত্র ১৭ হাজার টাকায় সানাই গলানো রুপো বিক্রি করেছিল”উদ্ধার হওয়া অংশে শুধু মিলেছে সানাইয়ের কাঠের অংশটুকুঅবশ্য সেটাও পাওয়া গিয়েছে ভাঙা অবস্থাতেই
ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত সানাই শিল্পীকে ওই রুপোর সানাইগুলি উপহার দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলপ্রায়ই জলসায় সেগুলি বাজাতেন বিসমিল্লাবিসমিল্লার মৃত্যুর পরে সেগুলি চুরি হয়ে গিয়েছে বলে গত ৫ ডিসেম্বর বিসমিল্লার ওই মহামূল্যবান সানাই চুরি গিয়েছে বলে বারাণসীর চৌক থানায় অভিযোগ দায়ের করেন শিল্পীর ছেলে কাজিম হাসান


No comments:

Post a Comment