Sunday, 22 January 2017

বেঙ্গালুরুতে শ্যালিকাকে বিয়ে করতে নিগ্রহের ছক, ধৃত জামাই

শ্যালিকার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁরবিয়ের পরিকল্পনাও রয়েছেকিন্তু স্ত্রী আর পরিবারের বাকিরা নিশ্চয় তাতে মত দেবেন নাতাই শ্যালিকার উপরে যৌন নিগ্রহের ছক কষেছিলেন জামাইবাবুবেঙ্গালুরুর নাগওয়ারা এলাকার একটি যৌন হেনস্থার ঘটনার তদন্ত করতে গিয়ে এমন কথাই জানতে পেরেছে পুলিশগ্রেফতার করা হয়েছে 'নিগৃহীতা'র জামাইবাবু ইরশাদ খানকে


হেনস্থার ঘটনাটা ঘটে শুক্রবারএমনিতেই বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর রাস্তায় অবাধ যৌন হয়রানি নিয়ে তোলপাড় চলছেতার পরপরই শুক্রবার ভোরে নাগওয়ারা এলাকা থেকে এক তরুণীর অভিযোগ পেয়ে নড়ে বসেছিল পুলিশপুলিশের কাছে তরুণী জানিয়েছিলেন, তিনি ওই দিন ভোর সাড়ে ছ'টা নাগাদ অফিস যাচ্ছিলেন
আরবিক কলেজের কাছে একটি বাস স্টপে এক ব্যক্তি তাঁর উপর চড়াও হয়তাঁকে মারধর করে, তাঁর জিভ কামড়ে দেয়তরুণী ভয়ে চিত্‍কার করে উঠলে সে পালায়তরুণীর দাবি করেছিলেন, তিনি হাসপাতালে গিয়ে জিভে জখমের চিকিত্‍সা করিয়েছেন

এর মধ্যে তরুণীর ভগ্নীপতি ইরশাদও বিষয়টি নিয়ে তত্‍পর হনশহরের পুলিশ মহিলাদের নিরাপত্তা রক্ষায় তত্‍পর নয় বলে অভিযোগ করেনস্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলেনদেখা করেন কিছু পুলিশ কর্তার সঙ্গেওকিন্তু পুলিশ সূত্রে খবর, তদন্তে মোড় ঘুরে যায় দু'দিন আগেকারণ 'নিগৃহীতা' হঠাত্‍ তাঁর বয়ান পাল্টে দাবি করেন- কারও মারধরে নয়, তিনি নিজের জিভ নিজেই কামড়ে জখম করেছেনধীরে ধীরে তরুণীর বক্তব্যে আরও বেশ কিছু অসঙ্গতি উঠে আসতে থাকেতার পর বাসস্টপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ইরশাদকেই নিগ্রহকারী বলে চিনতে পারে
ধরা পড়ার পরে ইরশাদ শ্যালিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেনবলেন, যৌন নিগ্রহ নিয়ে চারদিকে হইচই দেখেই তাঁর মাথায় ফন্দিটা এসেছিলতিনি ধরে নিয়েছিলেন, শ্যালিকা 'নিগৃহীত' বলে চাউর হয়ে গেলে তাঁর অন্যত্র বিয়ে দেওয়া মুশকিল হবেতখন শিকে ছিঁড়বে ইরশাদেরই
ওই তরুণীও কি ষড়যন্ত্রে লিপ্ত? পুলিশের একটি সূত্রের সে রকমই ধারণাকিন্তু এখনই এ নিয়ে কিছু বলতে নারাজ পুলিশ


No comments:

Post a Comment