Sunday, 22 January 2017

অশালীন আচরণ তরুণীর সঙ্গে! গ্রেফতার বাংলাদেশি ক্রিকেটার সানি

গুরুতর অভিযোগে গ্রেফতার বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার আরাফাত সানিফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে নিজের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ ছবি আপলোড করেছেন সানিঅভিযোগ সেই তরুণীরঅন্তরঙ্গ মুহূর্তের ছবি সর্বসমক্ষে প্রকাশ করে দেওয়া এবং আরও কিছু আপত্তিকর আচরণের অভিযোগে মহম্মদপুর থানার পুলিশ আরাফতকে গ্রেফতার করেছেরবিবার তাঁকে বাংলাদেশের আমিনবাজার থেকে গ্রেফতার করা হয়তাঁর উপরে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা করা হয়েছে


পুলিশের কাছে ওই তরুণী জানান, আরাফাতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়আইনের পথে আরাফাত নাকি তাঁকে বিয়েও করেছিলেনতবে বিয়ের প্রমাণপত্র হিসাবে যাবতীয় কাগজপত্রও তাঁকে দেখিয়েছিলেন আরাফত
তবে তাঁদের পরিবারের কেউই এই বিয়ের কথা জানতেন নাতরুণীর অভিযোগ, এর পর আরাফাতের সঙ্গেই থাকতে শুরু করেন তিনিদু'জনে একসঙ্গে তাইল্যান্ড ঘুরতেও যানকিন্তু পরে জানতে পারেন বিয়ের যাবতীয় কাগজপত্রই ভুয়ো ছিলআরাফাত তাঁকে নিজের বাড়িতেও নিয়ে যেতে রাজি হচ্ছিলেন নাএই নিয়ে অনেকদিন ধরেই দু'জনের ঝামেলা চলছিলতরুণীর অভিযোগ, এরই মধ্যে আরাফাত ওই তরুণীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলেনসেখানে তাঁদের

মহম্মদপুর থানার ওসি মহম্মদ মীর জামালউদ্দিন জানান, তরুণীর কথাতেও বেশ কিছু অসঙ্গতি মিলেছেতিনি বিয়ের কোনও কাগজপত্রও দেখাতে পারেননিতার উপর ক্রিকেটার সানি তরুণীর আনা অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেনউল্টে তাঁর অভিযোগ, তিনি ষড়যন্ত্রের শিকারকেউ তাঁর কেরিয়ার নষ্ট করার জন্য এমন কাজ করে থাকতে পারেন
আরাফাতের গ্রেফতারির খবর পেয়েই মোহাম্মদপুর থানার বাইরে তাঁর পরিবারের লোকেরা এবং ভক্তেরা ভিড় জমিয়েছেনআর আরাফাতের ভাই ফয়সাল মোহাম্মদপুর থানার সামনে সাংবাদিকদের বলেন, ''সানি যখন মিরপুরে অনুশীলন করত তখন ওই তরুণী তাঁকে বিরক্ত করতেনএমনকি আমাদের বাড়িতে গিয়েও তাঁর ভাল লাগার কথা জানিয়েছিলেনকিন্তু সানি তাঁকে পাত্তা না দেওয়াতেই তিনি এই কাজ করেছেন।''
গত বছরের মার্চ মাসে ভারত সফরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িকভাবে খেলা থেকে সাসপেন্ড করা হয়েছিল এই স্পিনারকেমাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি


No comments:

Post a Comment