Sunday, 22 January 2017

হৃতিকের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন সুজান

বিবাহবিচ্ছেদ হয়েছে ঠিকইকিন্তু তাঁদের বন্ধুত্বে এতটুকুও চিড় ধরেনিতারই প্রমাণ আরও একবার দেখল বলি পাড়াতাঁরা হৃতিক রোশন এবং সুজান খান

আর তিন দিন পরেই মুক্তি পাবে 'কাবিল'তার আগে গত শনিবার রাতে পরিবার ও বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন হৃতিকসেখানে অন্যদের সঙ্গে হাজির ছিলেন সুজানওস্ক্রিনিং শেষ হওয়ার পর ফের যেন ফিরল পুরনো প্রেমএকে অপরকে জড়িয়ে ধরলেন এই প্রাক্তন দম্পতিসে কি শুধুই বন্ধুত্বের আবদারে? নাকি স্মৃতির টানে এখনও ফিরতে চান তাঁরা? সে বিতর্ক আজ তোলা থাকবরং সেই একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুজানজানিয়েছেন, 'কাবিল' দেখার পর হৃতিকের জন্য তিনি কত গর্বিত বিবাহবিচ্ছেদের পর ছেলেদের প্রয়োজনে সবসময় একসঙ্গে তাদের পাশে থেকেছেন হৃতিক-সুজানছুটিতে বেড়াতে যাওয়া হোক বা স্পেশাল ডিনার- সবেতেই দেখা গিয়েছে এই জুটিকেতাঁরা ভাল অভিভাবক তো বটেই, ভাল বন্ধুও

No comments:

Post a Comment