Sunday, 22 January 2017

অন্তঃসত্ত্বা তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা

অন্তঃসত্ত্বা এক তরুণীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধেদিন দশেক আগে প্রতিবেশী সেই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণীবিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁর সঙ্গে সহবাস করে বলে অভিযোগপরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকার করেমঙ্গলবার মালদহের সামসি এলাকায় ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন তরুণীতাঁর ডান হাত কাটা গিয়েছেতরুণীর পরিবারের দাবি, ওই যুবকই তাঁকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছে


পরিবারের কথায়, সম্প্রতি ওই যুবক অন্যত্র বিয়ে ঠিক করেসে কথা জানার পরেই ওই তরুণী তার বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেনসেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই যুবক চাপ দিচ্ছিল
শেষ পর্যন্ত, সে ওই তরুণীকে বিয়ে করবে বলেও ফের প্রতিশ্রুতি দেয়সেই কথা বিশ্বাস করে তাঁদের মেয়ে এ দিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে যানওই তরুণীর মা জানান, তাঁর মেয়েকে বিহারে এক আত্মীয়ের বাড়ি নিয়ে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল ওই যুবকতরুণীর বাড়ির লোকের ধারণা, এই দিন ভোরে তাঁদের মেয়ে ওই যুবকের সঙ্গেই কাটিহার-মালদহ প্যাসেঞ্জারে ওঠেনট্রেনটি সামসি স্টেশনে ঢোকার মুখে সিগন্যালে দাঁড়িয়ে ছিলএর কিছু ক্ষণের মধ্যে ট্রেনটি সামসি স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্মের ঠিক আগে লাইনের উপরে আছড়ে পড়েন ওই তরুণীতাতেই ডান হাত কেটে যায়তদন্তে পুলিশ মনে করছে, এই ঘটনা আত্মহত্যার চেষ্টাও হতে পারেতবে ওই তরুণীর পরিবারের স্পষ্ট দাবি, ওই যুবকই তাঁদের মেয়েকে মেরে ফেলার জন্য ঠেলে ফেলে দিয়েছিলতাঁদের বক্তব্য, স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি কম ছিল বলে ওই তরুণী বেঁচে গিয়েছেনহাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই যুবকই তাঁর এই অবস্থার জন্য দায়ী বলে জানিয়েছেন ওই তরুণী

পুলিশ জানিয়েছে, জখম তরুণী ও অভিযুক্তের বাড়ি মালদহের রতুয়া থানার বাহারাল এলাকায়দিন দশেক আগে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন তরুণীতারপরেও পুলিশ কেন তাকে ধরেনি, প্রশ্ন উঠেছে তা নিয়েওপুলিশের অবশ্য দাবি, ওই যুবক পলাতকরেল পুলিশের মালদহের আইসি কৃষ্ণগোপাল দত্ত বলেন, ''ঘটনার তদন্ত শুরু হয়েছে।''
১৮ ডিসেম্বর পুলিশের দ্বারস্থ হন বছর বাইশের ওই তরুণীডাক্তারি পরীক্ষার পর সোমবার চাঁচল মহকুমা আদালতে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছেঅভিযুক্ত এলাকায় থাকলেও পুলিশ তাকে ধরেনি, এমন অভিযোগও তুলেছে তরুণীর পরিবারচাঁচলের এসডিপিও অভিষেক মজুমদার অবশ্য বলেন, '' তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নিতবে আবার তল্লাশি হবে।''


No comments:

Post a Comment