‘কোয়ান্টিকো’-র সেটে স্যুটিং চলাকালীন দুর্ঘটনা,পাপিছলে পড়ে মাছায় আঘাত লাগে প্রিয়াঙ্কা চোপড়ার,গতকালই ঘটে ঘটনাটি। সেট থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমারজেন্সিতে ভর্তি করা হয় তাঁকে। তবে চোট তেমন গুরুতর কিছু নয়। হাসপাতাল থেকে কিছুক্ষণ পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন। আপাতত বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি। শো থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন। ‘কোয়ান্টিকো’ টিমের এক সদস্য জানিয়েছেন, একটি স্টান্টের দৃশ্য করার সময় হঠাৎ পা ফসকে পড়ে যান অভিনেত্রী। তাঁর মাথায় সামান্য আঘাত লাগে। তবে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর সবরকম পরীক্ষার পর চিকিৎসকরা ছেড়ে দেন। আগামী সপ্তাহে ফের কাজে যোগ দেবেন প্রিয়ঙ্কা।
প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্রের খবর, চিকিৎসকদের নির্দেশমতো আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন প্রিয়াঙ্কা। আপাতত সুস্থ আছেন। দিনকয়েকের মধ্যেই শুটিং শুরু করবেন।কোয়ান্টিকো সিজ়ন ২-এর শুটিংয়ে এখন লস অ্যাঞ্জেলসে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। দিন দুই আগে তিনি গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment