Saturday, 14 January 2017

শ্যুটিংয়ে আহত প্রিয়ঙ্কা, ভর্তি হলেন হাসপাতালে

দু'দিন আগেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে নিজের গোল্ডেন লুকসে সবাইকে মুগ্ধ করেছেন প্রিয়ঙ্কাতার পরেই ঘটে গেল অঘটনপ্রিয়ঙ্কাকে ছাড়াই এখন চলছে শ্যুটিং
'কোয়ান্টিকো'-র সেটে গুরুতর আহত হলেন প্রিয়ঙ্কা চোপড়াজানা গিয়েছে, শ্যুটিং চলাকালীন মাথায় আঘাত পান তিনিসঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালেপ্রিয়ঙ্কাকে ছাড়া শ্যুটিং কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে তা আবার শুরু হয়প্রযোজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না প্রিয়ঙ্কা সুস্থ হয়ে ফেরেন, ততদিন তাঁকে ছাড়াই চালু থাকবে শ্যুটিং
জানা গিয়েছে, শ্যুটিং চলাকালীন তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেনতবে হাসপাতাল থেকে তাঁকে এখন ছেড়ে দেওয়া হয়েছে
তবু এখনই শ্যুটিংয়ে ফিরতে চান না প্রিয়ঙ্কাসম্ভবত আগামী সোমবার থেকেই আবার ফ্লোরে ফিরবেন তিনিতবে ঠিক কীভাবে মাথায় আঘাত পেলেন প্রিয়ঙ্কা সেটা অবশ্য জানা যায়নি


No comments:

Post a Comment