Friday, 13 January 2017

মহাত্মা গাঁধীকে সরিয়ে নিজে বসে পড়লেন মোদী। বিতর্কের ঝড়।

আশঙ্কা ছিল নতুন নোট নিয়ে, সত্যি হয়ে গেল চরকাতেনয়া মোদী-যুগের শুরু?
অবাক কাণ্ড! এতদিন গাঁধীজিকেই চরকার সামনে বসে সুতো কাটতে দেখা যাচ্ছে- এমন ছবি দেখতেই অভ্যস্ত সবাইঅন্তত গাঁধীজির স্বপ্নের খাদি গ্রাম শিল্প কমিশনের কর্মীরা তাই দেখে এসেছেন এতদিন২০১৬-তে একটা চেষ্টা হয়েছিলকিন্তু তা আটকে দেওয়া গিয়েছিল২০১৭-তে আর শেষরক্ষা হল নাখাদির নতুন বছরের ক্যালেন্ডার ও টেবিল ডায়েরির ছবিতে মহাত্মা গাঁধী নন, চরকার সামনে বসে সুতো কাটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই ছবি দেখে ক্ষুব্ধ খাদি গ্রাম শিল্প কমিশনের কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান বৃহস্পতিবারএক কর্মীর বক্তব্য, 'এই ভাবেই মহাত্মা গাঁধীর ভাবনা, দর্শন ও আদর্শকে ধীরে ধীরে মুছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই সরকার
গত বছরই প্রথম গাঁধীর ছবি সরিয়ে মোদীর ছবি বসানোর প্রচেষ্টা শুরু হয়কিন্তু কর্মী ইউনিয়নের প্রতিবাদে তা থামানো গিয়েছিলগাঁধীজি- যিনি খাদির প্রতিষ্ঠাতা- তিনিই স্বদেশী ও স্বনির্ভর আন্দোলনের মুখতাঁকেই এই ক্যালেন্ডার থেকে মুছে দেওয়া হল।'
চেয়ারম্যান বিনয় কুমার সাকসেনা জানিয়েছেন, 'এইটা অস্বাভাবিক কোনও ব্যাপার নয়খাদি শিল্পই গাঁধীজির আদর্শে চলেতাঁকে অবহেলা করার কোনও প্রশ্ন নেইমোদীজিও বহুদিন ধরে খাদির তৈরি কাপড় ব্যবহার করছেনতিনিই এখন খাদির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরতাঁর 'মেক ইন ইন্ডিয়া'-র স্লোগানের সঙ্গেই খাদির ভাবনা মিলে যায়।'
কিছুদিন আগে আশঙ্কা ছিল, টাকার নোটে গাঁধীজির ছবি সরিয়ে দিয়ে অন্য কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি বসাবে কেন্দ্র সরকারতা হয়নি বটে, কিন্তু মোদীর চাপে খাদির ট্রেডমার্ক ছবি থেকে এবার সরে যেতেই হল জাতির জনককে


No comments:

Post a Comment