Friday, 13 January 2017

ভারতে ছবির প্রচারে এসে লুঙ্গি ডান্সে চমকে দিলেন ভিন ডিজেল!

১৪ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজতাই ছবির প্রচারে বৃহস্পতিবার সকালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ে এসেছেন হলিউড অ্যাকশন স্টার ভিন ডিজেলআজ, শুক্রবার ছবির প্রিমিয়ার শোয়ে দীপিকা আর ভিন ডিজেলের সঙ্গে উপস্থিত থাকবেন বি-টাউনের তাবড় সেলিব্রিটিরাছবির প্রচারে মুম্বইয়ে এসেছেন পরিচালক ডিজে ক্যারুসোও
বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে পৌঁছতেই মরাঠি কায়দায় জাঁকজমকের সঙ্গে ভিন ডিজেল, দীপিকাকে স্বাগত জানান হয়এর আগে তিনি ভারতে আসেননিভারতীয় সংস্কৃতির সঙ্গেও সে ভাবে পরিচিত নন তিনিভারতে তাঁকে স্বাগত জানাতে এমন জাঁকজমক এবং তাঁদের ঘিরে ভক্তদের এমন উদ্দীপনা দেখে আপ্লুত ভিন ডিজেল
নিজের দেশে ভিভিআইপি অতিথির যথাযথ আপ্যায়নে খুশি দীপিকাওতবে পাল্টা চমক দিতে ছাড়েননি ভিনওবৃহস্পতিবার সন্ধায় দীপিকার সঙ্গে তালে তাল মিলিয়ে 'লুঙ্গি ডান্স' করে তাক লাগিয়ে দিয়েছেন মুম্বইয়ের দর্শকদেরভক্তদের কাছে ভিনের 'লুঙ্গি ডান্স' যে তাঁর ভারত সফরের 'এক্স ফ্যাক্টর' হয়ে গেল, তা বলা যেতেই পারে

এখানে ছবির প্রচার সেরে শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা ভিন ডিজেলেরআর দীপিকাএক দিকে ট্রিপল এক্স-এর প্রচার, অন্য দিকে পদ্মাবতীর শুটিংসব মিলিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত


No comments:

Post a Comment