Friday, 13 January 2017

ছাত্রীর এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছাপা হয়ে গেল টপলেস ছবি। তোলপাড় দেশ

পরীক্ষার্থীর অস্বস্তিকে আরও বাড়িয়েছে এই অ্যাডমিটের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা
মেয়েটি তৈরি হচ্ছিল তার আসন্ন স্টাফ সিলেকশান কমিশনের(এসএসসি) পরীক্ষার জন্যআগামী ২৬ ফেব্রুয়ারি পরীক্ষাতার মধ্যেই ডাকযোগে হাতে এসে পৌঁছল সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডকিন্তু খাম খুলে কার্ডটি বার করতেই আঁতকে উঠল ছাত্রীকারণ সে দেখল, অ্যাডমিট কার্ডে তার ছবির জায়গায় ছাপা রয়েছে এক নামজাদা অভিনেত্রীর অর্ধনগ্ন ছবি
ঘটনাস্থল বিহারওই পরীক্ষার্থী নালন্দার বাসিন্দাগত ৮ জানুয়ারি তারিখে ওই অ্যাডমিট কার্ড ইস্যু করেছিল বিহার স্টাফ সিলেকশন কমিশন (বিএসএসসি)কিন্তু ঘটনাচক্রে, অ্যাডমিট কার্ডে যে জায়গায় পরীক্ষার্থীর ছবি থাকার কথা, সেখানে কোনও ভাবে এক নামী অভিনেত্রীর টপলেস ছবি চলে আসে

পরীক্ষার্থীর অস্বস্তিকে আরও বাড়িয়েছে এই অ্যাডমিটের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার ঘটনাসূত্রের খবর, ওই অভিনেত্রীর সঙ্গে ওই ছাত্রীর নামের মিল থাকলেও, দু'জনের পদবী আলাদা
গোটা ঘটনাটি বিহারের শিক্ষাব্যবস্থার বেহাল দশাকেই আরও প্রকট করে তুলেছেগত বছরই বিহার বোর্ড এগজাম নিয়ে অনেক কেলেঙ্কারি হয়ে গিয়েছেগোটা দেশের চোখ কপালে উঠেছিল, যখন একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল যে, ওই পরীক্ষায় কলা বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া রুবি রাই পলিটিক্যাল সায়েন্স কী, তা-ই জানেন নাএই ঘটনা নিয়ে কিছু ধরপাকড়ও হয়এ বার এই অ্যাডমিট কাণ্ড আবার বিহারের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল


No comments:

Post a Comment