Saturday, 14 January 2017

'ব্যান্ডিট কুইন'-এ মেয়ের নগ্ন অভিনয় দেখে কী বলেছিলেন সীমার বাবা?

'ব্যান্ডিট কুইন' সিনেমাটিতে ক্যামেরার সামনে উন্মোচিত হয়েছিল সীমার শরীরের গোপনতম অঙ্গওকী ভাবে শ্যুটিং হয়েছিল সেই দৃশ্য? এই দৃশ্য দেখে কী বলেছিলেন সীমার বাবা? আসুন, জেনে নেওয়া যাক
অভিনেত্রী সীমা বিশ্বাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে 'ব্যান্ডিট কুইন' নামটি১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ব্যান্ডিট কুইন' সিনেমাটি নানা কারণে যথেষ্ট আলোড়ন তুলেছিল সারা দেশেফিল্মের একটি দৃশ্যে ছিল ফ্রন্টাল ন্যুডিটিক্যামেরার সামনে উন্মোচিত হয়েছিল সীমার শরীরের গোপনতম অঙ্গওকী ভাবে শ্যুটিং হয়েছিল সেই দৃশ্য? এই দৃশ্য দেখে কী বলেছিলেন সীমার বাবা? আজকাল কী-ই বা করছেন সীমা? আসুন, জেনে নেওয়া যাক

সীমার জন্ম অসমের নালবাড়ি এলাকায়ন্যাশনাল স্কুল অফ ড্রামা(এনএসডি)-র ছাত্রী ছিলেন সীমাপরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না তাঁরঅনেক কষ্ট স্বীকার করেই সীমার বাবা মেয়েকে এনএসডি-তে পড়তে পাঠিয়েছিলেনপাশ করার পরে সীমার পরিকল্পনা ছিল আইন পড়ারসিনেমায় অভিনয় করবেন, এমন চিন্তা তাঁর কল্পনাতেও ছিল না তখন
সীমার নিজের সিনেমায় আসার পরিকল্পনা না থাকলেও এনএসডি-তে সুঅভিনেত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেনতাঁকে স্মিতা পাটিলের সঙ্গেও তুলনা করতেন অনেকেসেই সময়েই পরিচালক শেখর কপূরের নজর পড়ে সীমার উপরশেখর তখন ফুলন দেবীকে নিয়ে নিজের নতুন সিনেমার নামচরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছেনসীমার আনপ্রফেশনাল পোর্টফোলিও পছন্দ হয় শেখরেরতিনি 'ব্যান্ডিট কুইন' সিনেমার মুখ্য ভূমিকার জন্য নির্বাচন করেন সীমাকে
সিনেমায় ফুলন দেবীর চরিত্রে সীমার অসামান্য অভিনয় সকলের নজর কাড়েঅথচ মজার বিষয় এটাই যে, এই রোলের অফার আসার আগে ফুলন দেবীর নামই শোনেননি সীমাকিন্তু শেখর তাঁকে ফুলন দেবীর চরিত্রে নির্বাচন করার পর থেকেই সীমা ফুলন দেবীকে নিয়ে পড়াশোনা শুরু করে দেনএমনকী, ফুলন দেবীকে চাক্ষুষ দেখা এবং তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছেও তাঁর ছিলকিন্তু ফুলন তখন জেলে থাকায় সেই ইচ্ছে পূরণ হয়নিসেই সময়ে সীমার হিন্দিও তেমন ভাল ছিল নাঅসমের মেয়ে হওয়ার কারণে হিন্দি বলতে অস্বাচ্ছন্দ্য বোধ করতেন সীমাকিন্তু রাতের পর রাত জেগে রিহার্সাল করে নিজের সেই দুর্বলতা কাটিয়ে ওঠেন তিনি
'ব্যান্ডিট কুইন' রিলিজ হওয়ার পরে ছবিটি নিয়ে বিতর্ক কম হয়নিছবিতে একটি দৃশ্য ছিল যেখানে ফুলন-রূপী সীমাকে জনসমক্ষে নগ্ন করে ঘোরানো হয়েছিলদেশের রক্ষণশীল সমাজ সেই দৃশ্যটি দেখে 'গেল' 'গেল' রব তোলেপরবর্তী কালে সীমা একটি সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন, ন্যুড সিনটি শ্যুট করার সময়ে ওই দৃশ্যের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নয়, এমন কাউকে শ্যুটিং স্পটের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নিসীমা আরও জানান যে, ফিল্ম রিলিজ হওয়ার আগে থেকেই এই দৃশ্যটিকে কেন্দ্র করে সারা দেশে যে বিতর্ক শুরু হয়েছিল, তাতে ভেঙে পড়েছিলেন তিনিরাতের পর রাত কাঁদতে কাঁদতে কেটে যেত তাঁরএমনকী, শেখর কপূরকে তিনি অনুরোধও করেছিলেন ন্যুড সিনটি সিনেমা থেকে বাদ দেওয়ার জন্যকিন্তু শেখর জানান, ফিল্মটি যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে তৈরি, সেহেতু নগ্নদৃশ্যটি বাদ দিলে এক জন নারীর প্রতি সমাজের নির্মমতার বিষয়টি ঠিক মতো তুলে ধরা যাবে না
একটি দৃশ্যকে কেন্দ্র করে যতই বিতর্ক দানা বাঁধুক না কেন, 'ব্যান্ডিট কুইন'-এ অভিনয় করেই জাতীয় পুরষ্কার জিতে নেন সীমাতবে সীমার নিজের মত হল, ফুলন দেবীর চরিত্রে অভিনয়ের জন্য সব চেয়ে বড় পুরস্কারটি তিনি পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকেসাক্ষাত্‍কারে সীমা জানিয়েছিলেন, 'ব্যান্ডিট কুইন' দেখার পরে তাঁর বাবা নাকি তাঁর মা-কে ডেকে বলেন, 'যে যা-ই বলুক, এমন শক্তিশালী অভিনয় আমাদের মেয়ে ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়।'
২০০৩ সালে নিখিলেশ শর্মার সঙ্গে বিয়ে হয় সীমারকিন্তু চার বছর পরে তাঁদের ডিভোর্সও হয়ে যায়এখন একাই থাকছেন তিনিসঙ্গী হিসেবে অভিনয় অবশ্য রয়েছেলোকে এখনও তাঁকে 'ব্যান্ডিট কুইন'-এর জন্যই মনে রেখেছে। 'ব্যান্ডিট কুইন'-এর পরে অবশ্য তেমন উল্লেখযোগ্য রোলে দেখাও যায়নি সীমাকেকিন্তু অভিনয় অব্যাহত রেখেছেন তিনিহিন্দির পাশাপাশি অভিনয় করেছেন মালয়লম, পঞ্জাবি, বাংলা, তেলুগু প্রভৃতি সিনেমাতেওবর্তমানে তিনি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি 'হাফ গার্লফ্রেন্ড'-এর শ্যুটিং-এ


No comments:

Post a Comment