Saturday, 14 January 2017

ফের বিয়ে করবেন? হৃতিক বললেন.

ছোটবেলার বন্ধু সুজান খানের সঙ্গে দীর্ঘ রিলেশনের পর হৃতিক রোশনের বিয়েটা ছিল রূপকথার গল্পের মতো। কিন্তু রূপকথা সফল হয়নি। বছর তিনেক আগে ভেঙে গিয়েছে বিয়ে। যদিও হৃতিক-সুজান এখনও ভাল বন্ধু। ছেলেদের জন্য সবসময় একসঙ্গে হাজির তাঁরা। তবুও বন্ধু সুজান তো আর স্ত্রীয়ের জায়গাটা পূরণ করতে পারছেন না। তাই হৃতিক কি ফের বিয়ের কথা ভাবছেন?
সম্প্রতি এ প্রশ্নের উত্তরে হৃতিক যা বললেন তাতে অবাক বলিউড। নায়কের কথায়, ''এখন আমি আবার বিয়ে করার কথা আর ভাবি না। আমি সন্তুষ্ট, তৃপ্ত।'' এ কথা শোনার পর বলি মহলের অনেকে বলছেন, বিবাহিত জীবনে এত তিক্ততার মধ্যে ছিলেন হৃতিক যে ফের সম্পর্কে বাঁধা পরতে চান না।
যদিও এ মন্তব্যের কোনও ব্যখ্যা পাওয়া যায়নি হৃতিকের থেকে।


No comments:

Post a Comment