Saturday, 21 January 2017

বিয়ের আগে সহবাসের দায় মেয়েদেরও, জানিয়ে দিল আদালত

সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজের ২১ বছর বয়সি পুরুষ সঙ্গীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন এক যুবতী
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কিন্তু পরে সেই প্রতিশ্রুতিভঙ্গএমন ঘটনা আকছার ঘটছেএই ধরনের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই পুরুষ সঙ্গীটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা সঙ্গীটিকিন্তু এক্ষেত্রে কি মহিলা সঙ্গীটির কোনও দায়ই থাকে না? একটি মামলায় ধর্ষণের অভিযোগ খারিজ করে দিয়ে সেই প্রশ্নই তুলে দিল বম্বে হাইকোর্ট


সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজের ২১ বছর বয়সি পুরুষ সঙ্গীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন এক যুবতীমামলার রায় দিতে গিয়ে বিচারপতি মৃদুলা ভাটকর বলেন, যে কোনও ধর্ষণের অভিযোগেই বিয়ের প্রতিশ্রুতিকে প্রলোভন হিসেবে ধরা যায় না
কোনও শিক্ষিত মহিলা যদি বিয়ের আগে শারীরিক সম্পর্কে রাজি হন, তাহলে নিজের সিদ্ধান্তের দায়ও তাঁকেই নিতে হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালতরায় দিতে গিয়ে বিচারপতি বলেন, 'প্রতারণার মাধ্যমে সম্মতি আদায় করাকে অবশ্যই অন্যতম বিচার্য্য বিষয় হিসেবে গণ্য করা উচিতকিন্তু বাস্তবে এমন কিছু রেকর্ড থাকা দরকার যাতে প্রাথমিকভাবে প্রমাণ হয় যে এমন কিছু প্রলোভন দেখানো হয়েছে, যাতে কেউ শারীরিক সম্পর্ক তৈরি করতেও সম্মতি দেয়কিন্তু এই ধরনের মামলায় বিয়ের প্রতিশ্রুতিকে

মামলার রায় দিতে গিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মেয়েদের উপরে তার প্রভাবের কথাও টেনে এনেছেন বিচারপতি ভাটকরতিনি বলেন, 'প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই বিশ্বাস করা হয় যে বিয়ের আগে পর্যন্ত কুমারিত্ব রক্ষা করা একটি মেয়েরই দায়িত্বকিন্তু আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন ধারণার আদানপ্রদান হয় এবং যৌনতা সম্পর্কেও তাঁরা অনেক বেশি ওয়াকিবহলসমাজের দৃষ্টিভঙ্গিতে উদারতা এলেও বিয়ের আগে শারীরিক সম্পর্কটা এখনও নিষিদ্ধ হিসেবেই ধরা হয়এই পরিস্থিতিতে কোনও মহিলা কোনও পুরুষকে ভালবাসলে এটা ভুলে যায় যে, শারীরিক সম্পর্ক তৈরি করাটা নিজের পুরুষ সঙ্গীর মতোই তাঁর ইচ্ছার উপরেও সমানভাবে নির্ভরশীলফলে নিজের এই সিদ্ধান্তের দায়ভার মহিলা নিতে চান না।'
এই প্রসঙ্গেই আদালত জানায়, সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের অভিযোগ দায়ের করার প্রবণতা যেভাবে বাড়ছে, তাতে মেয়েটির কষ্টের সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তির জীবন এবং স্বাধীনতার দিকটিও নিরেপক্ষভাবে বিচার করা উচিত আদালতেরএই মামলার রায় দিতে গিয়ে অতীতে আদালতের দেওয়া একই ধরনের নির্দেশও তুলে ধরেন বিচারপতিসেই নির্দেশগুলিতেও বলা হয়েছিল, কোনও মহিলা শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক হলে বিয়ের আগে সহবাসের পরিণতি তাঁরও জানা উচিত


No comments:

Post a Comment