Saturday, 21 January 2017

'বাবুল, গো ব্যাক' স্লোগান সঙ্গে কালো পতাকা প্রদর্শন তৃণমূলের, ছবি তুলে টুইট মন্ত্রীর

দলীয় সভায় যোগ দিতে উত্তরবঙ্গে গিয়ে তৃণমূলী বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়বাবুলকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগদলীয় পতাকা নিয়ে মালদহ সার্কিট হাউসের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল নেতারাপুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যদের সরিয়ে দেন। 

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'এই রাজ্যের শাসকদলের যে এমনটা রুচি হবে, তা আর বলার অপেক্ষা রাখে নাআমি এই ঘটনায় আদৌ বিচলিত নইএখন তৃণমূলের জমানায় এটাই তো সংস্কৃতি।'
মালদহ সার্কিট হাউসে থাকাকালীন একদল তৃণমূল সমর্থক হাতে কালো পতাকা নিয়ে হাজির হন
কালো পতাকা দেখানোর পাশাপাশি 'বাবুল, গো ব্যাক' স্লোগান তোলা হয়শুধু বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান তোলা হয়ঘটনাস্থলে উপস্থিত দলীয় কর্মীদের শান্ত থাকতে নির্দেশ দেন বাবুল

বাবুলের অভিযোগ, এইসব উসকানি দিচ্ছেন দিদিইওপরতলা থেক নিচু তলার নেতৃত্বকে তাতিয়ে দিয়ে এলাকা গরম করাই এখন তৃণমূলের কাজএখন রাজ্যে এমন এক সংস্কৃতি চালু হয়েছে, যে যত কটূ কথায় বিরোধীদের আক্রমণ করতে, রাজনৈতিক জীবনে সে তত পুরস্কৃত হবে

পুলিশের ভূমিকাও ইতিবাচক ছিল নাঘটনার অনেক পরে পুলিশ হস্তক্ষেপ করেবিক্ষোভ চলাকালীন একজনও পুলিশ ছিল নাতাই বাধ্য হয়েই তিনি ঘটনাস্থলের ছবি তুলে টুইট করেনতারপরই ব্যবস্থা নেয় পুলিশ


No comments:

Post a Comment