Saturday, 21 January 2017

মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না, বিস্ফোরক টুইট তসলিমার

আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বিস্ফোরক মন্তৱ্য করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শনিবার দুপুর ১.০০ টার পর থেকে ৩টি টুইট করেন `লজ্জা'-র লেখিকা তসলিমা নাসরিন। ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে তসলিমা লেখেন, `ইসলামপন্থী মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প কিছুই করতে পারবেন না।

খু্ব বেশি হলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ রুশের মতো তিনিও কয়েকটি মুসলিম দেশের উপর বোমা বর্ষণ করবেন। এতে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটবে। 'উল্লেখ্য, ২০ ডিসেম্বর (ৱৃহস্পতিবার) আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাৱলিকান ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার দিনও কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।  


No comments:

Post a Comment