Saturday, 21 January 2017

অক্ষয়ের টানে সাইকেলে পাড়ি হরিদ্বার থেকে মুম্বই

১৬১৪ কিলোমিটার পথ পাড়ি দিলেন তিনিতাও আবার সাইকেলেউদ্দেশ্য প্রিয় নায়ককে একবার দেখাআর তাঁর টানেই পথের যে কোনও বিপদও তুচ্ছ করে ফেলে পৌঁছে গিয়েছিলেন হরিদ্বার থেকে মুম্বইআর তাঁর প্রিয় নায়ক হলেন অক্ষয় কুমারবলিউডের খিলাড়ির সঙ্গে দেখা করার জন্যই সম্প্রতি এই পদক্ষেপ নিয়েছেন এক অনুরাগীতাঁর কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয় নিজেই


অক্ষয় ওই অনুরাগীর ছবি টুইট করে লিখেছেন, 'এই ছেলেটি আমার সঙ্গে দেখা করবে বলে হরিদ্বার থেকে সাইকেলে চেপে চলে এসেছেতোমাদের সকলের ভালবাসার জন্য ধন্যবাদকিন্তু সকলকে অনুরোধ করব, এমনটা সকলে করতে যেও না।'
তবে এ ঘটনা বলিউডে নতুন নয়এর আগে ১৭০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাঁচি থেকে মুম্বই এসে আমির খানের সঙ্গে দেখা করেছিলেন এক ভক্ত


No comments:

Post a Comment