Thursday, 12 January 2017

নাবালিকা ধর্ষণে গ্রেফতার মেঘালয়ের বিধায়ক

শিলং: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল মেঘালয়ের বিধায়ক জুলিয়াস কে ডোরফাঙ্গকেশুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশএকটি ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের গুয়াহাটি থেকে অভিযুক্ত বিধায়ককে গ্রেফতার করা হয়এদিন সকালে তাকে শিলংয়ে নিয়ে আসা হয়েছেঅভিযোগ ওঠার পর থেকেই এই বিধায়ক পলাতক ছিলেনতার নামে লুক-আউট নোটিশও জারি করে পুলিশ
এরপর আশপাশের রাজ্যেও খোঁজখবর শুরু করে মেঘালয়ের পুলিশতারপরই শাসক কংগ্রেসের সহযোগী দলের বিধায়ক জুলিয়াসকে গ্রেফতার করা হয় পাশের রাজ্য অসম থেকে
জানা গিয়েছে, মেঘালয়ের পুলিশের একটি দল বিশেষ সূত্রে খবর পেয়ে অসমে পৌঁছয়
বৃহস্পতিবার সন্ধ্যায় অসম পুলিশ ও মেঘালয় পুলিশ মিলে যৌথ অপারেশন চালায়তবে জুলিয়াসকে ধরা যায়নিতবে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়

প্রসঙ্গত, ডোরফাঙ্গ একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন২০০৭ সালে তিনি আত্মসমর্পণ করেনপরে রাজনীতিতে যোগ দেন ও বিধায়ক হনএই মামলায় পুলিশ ধর্ষণ ও শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত পসকো আইনে মামলা দায়ের করেছে জুলিয়াস কে ডোরফাঙ্গের বিরুদ্ধে


No comments:

Post a Comment