জাল্লিকাট্টু ইস্যুতে গণ-আন্দোলনের মোকাবিলায়, তামিলনাড়ু পুলিশ এবার বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে৷ মেরিনা বিচে হাজার হাজার বিক্ষোভকারীরা প্রায় এক সপ্তাহ ধরে জমায়েত হয়েছে৷ সোমবার ভোর ৫টা থেকেই তাদের মেরিনা বিচ থেকে জোর করে সরিয়ে দিতে মরিয়া পুলিশ৷
সোমবার মুখ্যমন্ত্রী জাল্লিকাট্টুর পর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়ে বিল পাশ করবেন৷ রবিবার অর্ডিন্যান্স আসার পরই কিছু শহরে জাল্লিকাট্টুর আয়োজন করা হয়৷ শুরুতেই দু’জন প্রাণ হারায়৷ জাল্লিকাট্টুর আয়োজনের পরেও মেরিনা বিচে বিক্ষোভকারীরা তাঁদের অবস্থানে অনড় থাকে৷
তাঁদের মতে, এই অনুমোদন ক্ষণস্থায়ী এবং সুপ্রীম কোর্ট একে ব্যান করে দিতে পারে৷যদিও অর্ডিন্যান্সের জায়গায় বিল আনার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে ছ’মাস পর্যন্ত সময় রয়েছে, কিন্তু বিক্ষোভকারীদের চাপে বিধানসভা অধিবেশনের প্রথম দিনই তামিলনাড়ু সরকার এই বিল পেশ করবে৷
এদিকে তামিলনাড়ু সরকার সুপ্রীম কোর্টে একটি প্রতিবাদপত্র দায়ের করেছে, যদি কেউ জাল্লিকাট্টু অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে, তাহলে আদেশ শোনানোর পূর্বে রাজ্য সরকারের ব্ক্তব্যও শুনতে হবে সুপ্রীম কোর্টকে৷ রাজ্য সরকারের আশঙ্কা রয়েছে, প্রাণী অধিকার কর্মকর্তা এই বিষয়ে সুপ্রীম কোর্টে যেতে পারেন, তাই এই প্রতিবাদপত্র দায়ের করা হয়েছে৷

No comments:
Post a Comment