রাজ্যসভার সাংসদ অমর সিং রবিবার এই অভিযোগ এনেছেন, মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের এক সমর্থক তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে৷ উত্তরপ্রদেশে তাঁকে খুন করা হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ সমাজবাদী পর্টি থেকে বের করে দেওয়া অমর সিং জানান, ‘অখিলেশ সমর্থক প্রকাশ্যে আমায় হত্যার করার হুমকি দিয়েছে৷’ উনি এও বলেন, সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা রামগোপাল যাদবও তাঁকে টার্গেট করতে পারেন৷
অমর সিং সাংবাদিকদের জানিয়েছেন, আমি রামগোপালের টার্গেটে রয়েছি৷ উনি প্রকাশ্যে আমাকে খুনের করার চ্যালেঞ্জ দিচ্ছেন, বলছেন আমি উত্তরপ্রদেশ থেকে নিরাপদে ফিরে যেতে পারব না৷তিনি আরও বলেন, আমাকে হত্যা করা হবে বলে মনে হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে জেড-ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি বলেন, রামগোপাল যাদব জানেন কেন আমাকে এই ক্যাটিগরির নিরাপত্তা দেোয়া হয়েছে৷
তিনি এর পাশাপাশি প্রশ্ন তোলেন, মুলায়ম সিং যাদবকে পার্টির প্রধান পদ থেকে কে সরিয়ে দিল? পিতা-পুত্রের ঝগড়ার মধ্যে তাঁকে কেন টেনে নিয়ে আসা হল? তিনি যে সবসময় মুলায়মের পক্ষে সে বিষয়ে তিনি আরও একবার স্পষ্ট করে দেন, পাশাপাশি হতাশার সুর টেনে বলেন, মুলায়ম সিং যাদব নিজেই এখন অখিলেশবাদী হয়ে উঠেছেন৷ তাঁকে, মুলায়ম সিং যাদব এবং শিবপাল যাদবকে, অখিলেশ যাদব বনবাসে পাঠিয়েছেন বলেও মন্তব্য করেন অমর সিং৷
No comments:
Post a Comment