Thursday, 12 January 2017

দেহব্যবসার শিকার শিলংয়ের কিশোরী

শিলংয়ে নাবালিকা ধর্ষণ-কাণ্ডে সামনে এল নতুন সূত্রপুলিশের দাবি, মেয়েটির আশ্রয়দাতারাই বছর ১৪-র মেয়েটিকে দেহব্যবসার জন্য বিভিন্ন লোকের কাছে নিয়ে যেতওই কিশোরী জানিয়েছে, ইছামতি থেকে তাঁর বাবা-মা তাঁকে শিলংয়ে মামনি পরভীন ও তার স্বামী সন্দীপ বিষয়ার কাছে পাঠিয়েছিলেনঅভিযোগ, তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ানোর পর মেয়েটিকে দিয়ে ঘরের কাজ করাত মামনিরা১৩ বছর বয়স হওয়ার পর তাকে জোর করে দেহব্যবসায় নামানো হয়লাবানের অতিথিশালা থেকে ১৫ ডিসেম্বর সুযোগ পেয়ে সে পালায়দুই মহিলা তাঁকে উদ্ধার করে আশ্রয় দেননিজের বাড়িতে ফোন করলে বাবা-মা তাকে থানায় যেতে বলেনওই দুই মহিলাই তাকে থানায় নিয়ে আসেসেখান থেকে পুলিশ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়

ঘটনায় ধৃত মাওহাটির বিধায়ক জুলিয়াস ডরফাং মেয়েটিকে চিনতে অস্বীকার করেছেন
কিন্তু জুলিয়াসের ছবি দেখে মেয়েটি দাবি করে, জুলিয়াস দু'বার তাকে ধর্ষণ করেছেওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে


No comments:

Post a Comment