Friday, 20 January 2017

'নগ্ন' ছবি পোস্ট করে জেলে এই মহিলা। ভিতরের গল্প পড়লে বদলে যাবে নগ্নতার অর্থ

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নগ্ন ছবি পোস্ট করেন এই মহিলাএটাই ছিল তাঁর অপরাধএই অপরাধের শাস্তি হল ভয়ঙ্কর
'নগ্ন' হওয়ার অপরাধে জেলে যেতে হল ইরানের এক মহিলা ভারোত্তোলককেসোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইরানের সেই মহিলা ভারোত্তোলকটি নিজের 'নগ্ন' সেলফি পোস্ট করেছিলেনএটাই ছিল তাঁর অপরাধআর তার জন্য তাঁকে শ্রীঘরে যেতে হয়এ হেন ভারোত্তোলকটি কে? জানা গিয়েছে, তাঁর নাম শিরিন নোবাহারিআন্তর্জাতিক দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অতীতেও অংশ নিয়েছিলেন নোবাহারিইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নোবাহারি তাঁর পেশিবহুল শরীরের ছবি পোস্ট করেছেনরয়েছে তাঁর একাধিক ভিডিও
সুগঠিত হাত ও পায়ের অংশ উন্মুক্ত রেখে ছবি পোস্ট করাই ছিল ইরানি এই ভারোত্তোলকের অপরাধ

এত পর্যন্ত পড়ে অনেকেই মনে করতে পারেন কীভাবে 'নগ্ন' হলেন নোবাহারি? ছবিতে তো দেখা যাচ্ছে, তিনি জামাকাপড় পরেই রয়েছেনখবরের ভিতরকার খবর বলছে অন্য কথাইরানে নগ্নতার অর্থ অন্যমহিলাদের শরীরের অংশ উন্মুক্ত রাখাই সেই দেশে নগ্নতা

মহিলারা নিজেদের হাত, পা অথবা শরীরের কোনও অংশ যদি খোলা রাখেন, তাহলেই তিনি 'নগ্ন' বলে প্রতিপন্ন হবেননোবাহারি তাঁর হাত ও পায়ের অংশ খোলা রেখে ছবি তুলেছিলেনতাই তিনি নগ্নদেশের নিয়ম মেনে ইরানের মহিলা ভারোত্তোলকরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেননাহলেই তাঁকে অপরাধী বলে সাব্যস্ত করা হবেএমনকী পুরুষরা যে খেলায় অংশ নেন, সেই খেলাও দেখতে পারবেন না ইরানের মহিলারাসেই দেশের মহিলারা জাতীয় ফুটবল দলের খেলাও দেখেন না


No comments:

Post a Comment