Thursday, 12 January 2017

বাবুলের কাছে মুখ পুড়ল রাজ্যের? সাংসদ মেলা নিয়ে হাইকোর্টে ভর্ত্‍সিত রাজ্য

কলকাতাঃ সাংসদ বাবুল সুপ্রিয় সাংসদ তহবিলের টাকায় নিজের নির্বাচনী এলাকায় মেলা করতে চেয়ে ছিলেনকিন্তু তৃণমূল পরিচালিত পুরসভার আপত্তিতে সেই মেলা আটকে গিয়েছিলসেই বিষয়টি নিয়ে বাবুল হাইকোর্টে দ্বারস্থ হয়ে ছিলেআজ, বৃহিস্পতিবার ছিল তার শুনানী
এ দিন কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটিঅস্থায়ী প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ আসানসোল পুরসভার যুক্তি নিয়েই প্রশ্ন তোলে
নিরেপেক্ষ ভাবে পরিদর্শন করে আসানসোলে সাংসদ মেলার অনুমতির বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টতার পরেও অবশ্য আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সাংসদ মেলার অনুমতি খারিজ করে দিয়েছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিযুক্তি দিয়েছিলেন, মেলায় বিপুল জনসমাগম হলে তা সামাল দেওয়ার ব্যবস্থা নেইমেলার অনুমতি না দেওয়ার জন্য এ দিন তাই ফের কলকাতা হাইকোর্টের ভর্ত্‍সনার মুখে পড়তে হল আসানসোল পুরসভা
এ দিন কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি
অস্থায়ী প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ আসানসোল পুরসভার যুক্তি নিয়েই প্রশ্ন তোলেপ্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'বলছেন অতিরিক্ত ভিড় হলে সামাল দেওয়া যাবে নাভিড় সামাল দেওয়া কি পুরসভার কাজ।' শুধু তাই নয়, পুরসভার পক্ষে রাজ্য সরকার থেকে যুক্তি দেওয়া হয়েছিল, গঙ্গাসাগর মেলার জন্য বহু পুলিশকর্মী চলে গিয়েছেনফলে মেলায় পুলিশের বন্দোবস্ত করা যাবেনা পাল্টা ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, 'গঙ্গাসাগর মেলার জন্য কি রাজ্যের কোথাও কোনও মেলার অনুমতি দেওয়া হচ্ছে না? গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার পরেও রাজ্যের কোথায় কোথায় মেলার অনুমতি দেওয়া হয়েছে সেই রিপোর্ট পুলিশের ডিজি-র কাছে একঘণ্টার মধ্যে চেয়ে পাঠাবো?'

আসানসোল পুরসভার যুক্তি ছিল, মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা আসায় ভিড় হবেপাল্টা আদালত প্রশ্ন করে, 'তার মানে কি বলতে চাইছেন এর আগে আসানসোলে বড় কোনও শিল্পী অনুষ্ঠান করেননি? যদিও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই বাতিল করে দিয়েছেন বলেই খবরমামলার চূড়ান্ত রায় অবশ্য এখনও দেওয়া হয়নি


No comments:

Post a Comment