ভারতে ভিন ডিজেলের সঙ্গে 'ট্রিপল এক্স' ছবির প্রচার করেছেন দীপিকা। সেখানেই আঁটোসাঁটো পোশাক, পিঠ খোলা এই নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলেন তিনি। সম্প্রতি সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ফের পোশাক বিড়ম্বনায় দীপিকা। 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ'-এর প্রচারে ভারতে এসেছিলেন ভিন ডিজেল। সেই অনুষ্ঠানেই নইম খানের ডিজাইন করা পোশাক পড়ে এসেছিলেন দীপিকা। আঁটোসাঁটো পোশাক, খোলা পিঠ নিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলেন তিনি। সম্প্রতি সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে অন্যভাবে। যা নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর। সত্যিই কি ওয়ার্ডরোব ম্যালফাংশনের শিকার হয়েছিলেন অভিনেত্রী?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিটি অন্তত সে কথাই বলছে। ছবিটিতে দেখা যাচ্ছে দীপিকা সামনের অংশ উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং তা ব্লার করা। যা দেখে সহজেই যে কোনও মানুষের মনে হতে পারে, দীপিকা ওয়ার্ডরোব ম্যালফাংশনের শিকার। আসলে কিন্তু তা নয়। জানা গিয়েছে, ওই ছবিটিকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে।
এর আগেও দীপিকার ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই ছবি নিয়ে সোচ্চারও হয়েছিলেন দীপিকা। সেই সময় তাঁর পাশে দাড়িয়েছিলেন বলিউডের অন্যান্য তারকাও। ফের নেট দুনিয়ায় ভাইরাল তাঁর বিকৃত ছবি। এই বিষয়ে দীপিকা এখনও নিজে কিছু বলেননি৷ তবে তাঁর কাছ থেকে কড়া জবাবই আশা করছেন ফ্যানমহল।
No comments:
Post a Comment