বলিউড নায়িকারা সচরাচর এতটাও সাহসী হন না। কিন্তু ইনি বরাবরই একটু অন্য রকম। নিজের নিয়মে জীবন কাটান, কারও ভাললাগা-খারাপলাগার বিশেষ ধার ধারেন না।
সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থাকাটা এখন আর কোনও বড় কথা নয়, সবারই থাকে। সেই প্রোফাইল কতটা ভাইরাল তার উপরেই নির্ভর করছে জনপ্রিয়তা। ইদানীং টলিউড-বলিউড সব নায়িকাদেরই প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার-ফেসবুকে। মুর্হুমুহু ছবিও আপলোড হয় সেখানে কিন্তু ক'জন ভারতীয় নায়িকা ইলিয়ানার মতো এতটা সাহসী হতে পারেন?
প্রিয়ঙ্কা-দীপিকার মতো হলিউড ফেরত নন বটে ইলিয়ানা ডি'ক্রুজ কিন্তু মেজাজটা একেবারেই বিদেশী নায়িকাদের মতো।
তাই বাথটাবে শুয়ে তুলে ফেললেন ছবি আর আপলোড করে দিলেন ইনস্টাগ্রামে। ছবিটি এক ঝলক দেখে মনে হয় যে তিনি নগ্ন কিন্তু সত্যিই পুরোপুরি নগ্ন কি না সেটা বলা যায় না। স্কিনস্যুটও পরে থাকতে পারেন। তবে একটা কথা
কে তুললেন এই অপূর্ব ছবি? ইলিয়ানা এখন প্রেম করছেন অস্ট্রেলিয়ান ফোটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে। প্রেমিকা ইলিয়ানাই তাঁর মিউজ। একের পর এক ছবি তুলছেন অ্যান্ড্রু আর ইনস্টাগ্রামে সেগুলি পোস্ট করছেন ইলিয়ানা। তবে যাঁরা ছবিতে লাইক দিচ্ছেন তাঁদের মধ্যে কতজন ছবির সৌন্দর্য দেখে লাইক করছেন আর কতজন শুধু নগ্নতার আভাস দেখে, সেটা বলা অবশ্য কঠিন।



No comments:
Post a Comment