Sunday, 15 January 2017

রণবীরের সঙ্গে সোনমের বিয়ে? কফি উইথ করণে করিনা বললেন____

বলিউেডর দু'তিনজন 'মোস্ট এলিজিবল ব্যাচেলর'-এর অন্যতম তিনিতাঁর সঙ্গে কখনও ক্যাটরিনা কাইফকে কোনও নির্জন সমুদ্র সৈকতে দেখা গিয়েছেকখনও আবার দীপিকা পাডুকোনের সঙ্গে তাঁর অনবদ্য কেমিস্ট্রি নিয়ে নানা গল্প ছডিয়েছেকিন্তু রণবীর কপূর কার সঙ্গে স্টেডি রিলেশনশিপে রয়েছেন, তা নিয়ে রহস্যের জাল রয়েই গিয়েছেকার সঙ্গে শেষ পর্যন্ত ঘর বাঁধবেন রণবীর, সে কথা ফ্যানদের কাছে তো নয়ই, বলিউেডর অন্দরমহলের কাছেও স্পষ্ট হচ্ছে নাকিন্তু রণবীরের বিয়ে সম্পর্কে 'কফি উইথ করণ'-এ রণবীরের দিদি যা জানালেন, তাকে বিস্ফোরক বললেও কম বলা হয়

সোনম কপূরের সঙ্গে রণবীরের বিয়ের কথা বললেন করিনা কপূর খানক্যামেরার সামনেই কথাটা বললেনসোনমকে পাশে নিয়ে বললেন!
'বীরে দি ওয়েডিং' ছবিতে করিনা এবং সোনমকে এক সঙ্গে দেখা যাবেসে ছবির মুক্তির আগে কর্ণ জোহরের জনপ্রিয় শো'য়ে মুখ দেখিয়েছেন করিনা-সোনমশুধু সহ-অভিনেতা নন, করিনা-সোনম পরস্পরের খুব ভাল বন্ধুওশুধু করিনা নন, তাঁর দিদি করিশ্মার সঙ্গেও সোনমের সম্পর্ক বেশ ভালযে কোনও বিষয়ে কপূর পরিবারের এই দুই বোনকে সোনমের পাশে দাঁডাতে দেখা যায়করিনা এ বার প্রকাশ্যে জানিয়ে দিলেন, যে তাঁরা দুই বোন তাঁদের ভাই রণবীরের পাশে সোনমকে দেখতে চাইছেন



'কফি উইথ করণ'-এ করিনা ও সোনমছবি: সংগৃহীত
রণবীর-সোনম রোম্যান্সের গল্প কিন্তু বলিউেড নতুন নয়সঞ্জয় লীলা বনশালির ছবি 'সাওয়ারিয়া'তে দু'জনেরই েডবিউ হয়েছিলতখনই দু'জনকে নিয়ে গুঞ্জন ছিলপরে তা থেমে যায়কিন্তু করিনা 'কফি উইথ করণ'-এ যা জানিয়েছেন, তাতে আবার গুঞ্জন শুরু হতেই পারে
করিনা জানিয়েছেন, তিনি এবং তাঁর দিদি করিশ্মা চান ভাই রণবীরের সঙ্গে সোনমের বিয়ে হোকসোনম বন্ধু থেকে ভাই-বউ হয়ে উঠুন
করিনার এই মন্তব্যের সময় পাশেই ছিলেন সোনমতিনি এক গাল হেসেই যোগ দিয়েছেন সে আলোচনায় এবং জানিয়েছেন, 'হাজব্যান্ড' নয়, 'ফ্রেন্ড' হিসেবে রণবরীকে পাশে চান তিনি


No comments:

Post a Comment