Sunday, 15 January 2017

৬২তম ফিল্মফেয়ার পুরস্কার : সবাইকে ছাপিয়ে গেলেন আমির-আলিয়া

মুম্বই : ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ফের একবার জয়জয়কার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানেরদঙ্গল সিনেমার জন্য ৬২তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন তিনি
পাশাপাশি এবছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাটদুটি সিনেমার জন্য আলিয়ার দিকে সকলের নজর ছিলডিয়ার জিন্দেগি ও উড়তা পাঞ্জাবউড়তা পাঞ্জাবে আলিয়া বিহারি উদ্বাস্তুর ভূমিকায় অভিনয় করেনযে পরে দুর্ভাগ্যক্রমে মাদকের নেশায় জড়িয়ে পড়ে
এদিকে দঙ্গল সিনেমায় কুস্তিগীর মহাবীর সিং ফোগতের চরিত্রে অভিনয় করেন আমিরঅসাধারণ দক্ষতা ও পরিশ্রমে ফের একবার সিনেমাপ্রেমীদের মন জয় করেছেন তিনি

শ্রীদেবী ও বনি কাপুর এদিন পুরস্কার তুলে দেন আলিয়ার হাতেউড়তা পাঞ্জাবের মতো সিনেমার জন্য পুরস্কার পেয়ে তিনি আনন্দিত, জানিয়েছেন আলিয়াএজন্য শাহিদ কাপুরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি
এদিকে প্রতিবারের মতো এবারও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন আমিরআমিরের হয়ে রেখার হাত থেকে পুরস্কার তুলে নেন ছবির পরিচালক নীতেশ তিওয়ারি

এদিন আরও দুটি বিভাগে সেরার সেরা পুরস্কার জিতেছে দঙ্গলসেরা পরিচালক বিভাগে পুরস্কার জিতেছেন নীতেশ তিওয়ারিএবং বছরের সেরা সিনেমার খেতাবও পেয়েছে দঙ্গলফলে সবমিলিয়ে সেরা চারটি পুরস্কারের তিনটিই জুটেছে আমিরের ভাগ্যে

No comments:

Post a Comment