Friday, 13 January 2017

রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম

কলকাতা: রোজভ্যালি কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে এসে পড়ছে এক একটা চাঞ্চল্যকর তথ্যশুধু রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে আর এই দুর্নীতিটলিউড বলিউডের পর ক্রীড়াজগতেও এবার থাবা বসাতে চলেছে রোজভ্যালিরোজভ্যালি কেলেঙ্কারিতে সঙ্গে এবার জড়িয়ে গেল আইপিএলের নামআরও স্পষ্ট করে বললে, এবার সিবিআই স্ক্যানারে উঠে এল রোজভ্যালি-নাইট রাইডার্স চুক্তি
গোপন কুঠুরি থেকে উদ্ধার হওয়া নথি থেকেই মেলে রোজভ্যালির সঙ্গে নাইট রাইডার্সের এই চুক্তির কথাএই চুক্তির নথি দেখে চোখ কপালে ওঠে সিবিআই তদন্তকারী আধিকারিকদেরতাঁরা জানতে পারেন, বিপুল আর্থিক লেনদেন হয়েছিল রোজভ্যালি ও নাইট রাইডার্সের

অনেক টাকা লগ্নি করেছিলেন কলকাতার এই আপিএল টিমে
শুধু আর্থিক লেনদেনই নয়, এই চুক্তির আগে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে এক প্রভাবশালীর গোপন বৈঠক হয়রোজভ্যালি ও নাইট রাইডার্সের চুক্তির পিছনে ওই প্রভাবশালীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরাসিবিআই জোর দিচ্ছে ওই প্রভাবশালীর সঙ্গে ভূমিকাতেচুক্তির বাইরে প্রভাবশালীর সঙ্গে কোনও লেনদেন হয়েছিল কি না রোজভ্যালি কর্তার, তাও বিশেষভাবে খতিয়ে দেখছে সিবিআই
উল্লেখ্য এর আগে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে একবার জিজ্ঞাসাবাদ করে ইডিআবারও তাঁরা সিবিআই জেরার সম্মুখীন হতে পারেনকারণ এবার সিবিআইয়ের হাতে উঠে এসেছে চুক্তি সংক্রান্ত নানা নথিপত্রতাই ভিত্তিতে এবার নাইট রাইডার্সকে তলব করতে পারে সিবিআই


No comments:

Post a Comment