Sunday, 15 January 2017

চার বছরের শিশুকে ধর্ষণ করে, মেরে, পুঁতে মাছ-ভাত খেল ওরা

চার বছরের মেয়েটি তার বাড়ির সামনেই খেলছিলতখন সন্ধেএলাকার এক পরিচিতের নজর পড়ে ওই শিশুটির দিকেচকোলেটের লোভ দেখিয়ে তাকে বাড়ির অদূরেই একটি জঙ্গলে নিয়ে যায় সেসঙ্গে ছিল তার আরও তিন সঙ্গীসেখানেই সঙ্গীসাথীর সঙ্গে মিলে শিশুটিকে ধর্ষণ করে ওই পরিচিতভয়াবহ অত্যাচারের পর এদেরই কেউ এক জন ভারী কিছু দিয়ে শিশুর মাথাটা থেঁতলে দেয়সঙ্গে সঙ্গে মারা যায় শিশুটিপ্রমাণ লোপাটের জন্য সামনের জলাজমিতেই তার দেহ পুঁতে দেয় তারা
ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানিয়েছে, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মুম্বইয়ের অন্ধেরির আজাদনগর এলাকার ওই শিশুটিতাকে গণধর্ষণের পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত চার জনএর দিন তিনেক পরে তার বিকৃত মৃতদেহ উদ্ধার করে পুলিশ
বিড়ালে তার পায়ের অনেকটা অংশই চিবিয়ে খেয়ে ফেলেছেপুলিশি তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, ঘটনার পর এলাকারই একটি রেস্তোরাঁয় নিশ্চিন্তে মাছ-ভাত দিয়ে রাতের খাওয়া সারে সকলেরবিবার অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশএক জন এখনও পলাতকঘটনার বিবরণ প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন এলাকাবাসীরা

পুলিশ সূত্রে খবর, গত সোমবার থেকে কোনও খোঁজ মিলছিল না ওই শিশুটিরসারা রাত ধরে আশপাশে খোঁজাখুঁজি করেও তার দেখা মেলেনিপরের দিনই পুলিশে অভিযোগ দায়ের করে তার পরিবারপেশায় টেম্পোচালক তার বাবা বলেন, "সেদিন সন্ধ্যার সময় বাড়ির বাইরেই খেলছিল আমার মেয়েরাত ৮টা নাগাদ তাকে শেষ বার দেখিএর পর আর তাকে দেখতে পাইনি।"
নিখোঁজ শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশআজাদনগর থানার এক শীর্ষ আধিকারিক মহেশ পাতিল বলেন, "গত ১২ জানুয়ারি সন্ধেয় খবর পাই, সামনের জঙ্গলের জলাজমিতে কোনও মানুষের পায়ের অংশ চিবিয়ে খাচ্ছে একটি বিড়ালঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওটা একটি শিশুর দেহএর পর সেই মৃতদেহ উদ্ধার করা হয়।" তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে ওই দেহটি আজাদনগরের নিখোঁজ শিশুরময়নাতদন্তের পর গণধর্ষণের প্রমাণ মিলেছেমাথায় ভারী কিছু দিয়ে থেঁতলে মারার জন্যই যে ওই শিশুর মৃত্যু ঘটেছে তা-ও রিপোর্টে প্রকাশপুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তরা সকলেই ওই এলাকায় মজুরের কাজ করে


No comments:

Post a Comment