Sunday, 15 January 2017

সেনা জওয়ানদের ফেসবুক করা নিয়ে নিষেধাজ্ঞা, কড়া শাস্তির ফরমান সেনাপ্রধানের

সেনাবাহিনীর খাবার থেকে থাকার ব্যবস্থা- সব কিছু নিয়েই ইদানীং অভিযোগ উঠছেসোশ্যাল মিডিয়ায় সেই অভিযোগ জানানো নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশএর পরেই নয়া নিষেধাজ্ঞা সেনাপ্রধানের
সেনাবাহিনীর জওয়ানদের আগেই ফেসবুকে অভিযোগ না জানিয়ে তাঁর কাছে জানাতে বলেছেন নয়া সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতএ বার তিনি স্পষ্ট ভাষায় বললেন, কোনও জওয়ান সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে পারবেন নাজানালে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হবে
রবিবার নয়াদিল্লিতে আর্মি ডে উদযাপন অনুষ্ঠানে সেনাপ্রধান রাওয়াত বলেন, 'কোনও জওয়ানের কোনও অভিযোগ থাকলে যথাযথ জায়গায় তা জানাতে হবেসেখানে সন্তোষজনক পদক্ষেপ না দেখলে সরাসরি আমাকে জনাতে হবে।' এই নিয়ম ভাঙলে সেনা জওয়ানদের শাস্তির মুখেও যে পরতে হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান


No comments:

Post a Comment