Thursday, 12 January 2017

'কোথা থেকে রক্ত বেরচ্ছিল?', ধর্ষিতার নাবালিকা বান্ধবীকে প্রশ্ন বিহারের বিধায়কের

পাটনা: ধর্ষণের মত নৃশংস ঘটনার শিকার হয়ে মৃত্যু এক নাবালিকার, এটি কাহিনীর একটা দিক মাত্রকিন্তু এই ঘটনাকে নিয়ে যেভাবে বিহারের বিধায়ক ধর্ষিতার বান্ধবীকে অশালীন প্রশ্ন করে হেনস্থা করলেন তা অশালীন এবং অসংবেদনশীলও বটে
বিহারের বিধায়ক লালন পাসোয়ান যে ভাষায় মৃতা ধর্ষিতার বান্ধবীকে অস্বস্তিকর প্রশ্নবানে হেনস্থা করলেন তা নিন্দনীয়ধর্ষিতার নাবালিকা বান্ধবীকে বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির এই নেতার প্রশ্ন 'কী করে বুঝলে তোমার বান্ধবীর সঙ্গে খারাপ কিছু হয়েছে? কোথা থেকে রক্ত বেরচ্ছিল?'
রবিবার দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়হাজিপুরের সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে মৃতার বান্ধবীকে জেরা করতে শুরু করেন পাসোয়ান
'তুমি শিক্ষিত মেয়েতুমি বললে ওর শরীরের নিচের অংশে রক্তপাত হচ্ছিলতোমার এবিষয়ে পরিষ্কার করে বলা উচিককাল যদি তোমার সঙ্গে এরকম কিছু খারাপ হয় তুমি তি তখন চুপ তকে থাকতে পারবে?'

যদিও প্রশ্নগুলি যে নাবালিকা ছাত্রীর ক্ষেত্রে অস্বস্তিকর ছিল কিংবা তা অশালীন ছিল তা মানতে নারাজ বিধায়কপাসোয়ানের কথায়, 'আমি কোনও অশালীন প্রশ্ন জিজ্ঞাসা করিনিএই প্রশ্ন প্রাসঙ্গিক ছিলআমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম মেয়েটি ধর্ষিত হয়েছিল, নাকি খুন অথবা এটা আত্মহত্যার ঘটনা ছিল।'


No comments:

Post a Comment