এমন কি করলেন স্টুয়ার্ট বিনি, যার জন্য এই সমস্যার সামনে পড়তে হল তাকে?
ইদানীংকালে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভক্তদের গঞ্জনার শিকার হচ্ছেন সেলিব্রিটিরা। বিদেশি ক্রীড়াবিদ, দেশীয় অভিনেত্রী, দেশীয় ক্রীড়াবিদ কেউ বাদ যাননি। এই তো কয়েকদিন আগে সানিয়া মির্জার বিরুদ্ধে তোপ দেগেছিলেন ভক্তরা। ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টাকেও ভক্তরা বিশ্রী ভাষায় আক্রমণ করেছেন। জ্বালা অবশ্য সেই সব এখন ভুলে গিয়েছেন। ভক্তদের খুব একটা গুরুত্ব দেন না। তাঁরা কী বললেন, তাতে কিচ্ছু এসে যায় না ভারতের ব্যাডমিন্টন তারকার।
এ বার ভারতের ক্রিকেটার স্টুয়ার্ট বিনিকেও ভক্তদের বিশ্রী ভাষার সম্মুখীন হতে হল। তার জবাবে বিনি যা করলেন, তা এ যাবত্ কেউ করেননি।
এ বার ভারতের ক্রিকেটার স্টুয়ার্ট বিনিকেও ভক্তদের বিশ্রী ভাষার সম্মুখীন হতে হল। তার জবাবে বিনি যা করলেন, তা এ যাবত্ কেউ করেননি।
অতীতে বিনিকেও কম সমালোচনার শিকার হতে হয়নি। বিনি পারফর্ম করতে না পারলেই ভক্তরা মায়ান্তির উদাহরণ তুলে রজার বিনির ছেলেকে গালমন্দ করতেন। সব দেখেশুনে ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল মায়ান্তির। তিনিও পাল্টা একহাত নিয়েছিলেন ভক্তদের। তার পরে দীর্ঘদিন সব চুপচাপ ছিল। হালেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ভক্তদের মাত্রাতিরিক্ত 'ভালবাসা'।
যত কাণ্ড এই ছবি ঘিরে
সম্প্রতি স্টুয়ার্ট বিনি একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ব্যাস, যেই না মায়ান্তির সঙ্গে স্টুয়ার্টের ছবি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রামে, সঙ্গে সঙ্গেই ভক্তদের মন্তব্যের ঝড় ওঠে। সেই সব মন্তব্য মোটেও সুখকর নয়। বিশ্রী ভাষায় স্টুয়ার্ট বিনিকে আক্রমণ করা হয়েছে। এ সব দেখে স্টুয়ার্ট বিনির মেজাজ সপ্তমে চড়ে যায়। তিনি তত্ক্ষণাত্ ব্যবস্থা নেন ভক্তদের বিরুদ্ধে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন ব্লকই করে দেন। ভক্তদেরও যথাযোগ্য শিক্ষা দিলেন এই ক্রিকেটার। এ বার থেকে ভক্তরা আর স্টুয়ার্ট বিনি ও মায়ান্তির ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ ঘটাতে পারবেন না। অনধিকার চর্চাও করতে পারবেন না।
No comments:
Post a Comment