Monday, 23 January 2017

'পিঙ্ক'-নায়িকার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ

'পিঙ্ক' সিনেমার দৌলতে খ্যাতির চূড়োয় এখন তাপসী পন্নুহাতে তাঁর একাধিক ছবিলাস্যময়ী ইমেজ নয়, স্বাভাবিক সৌন্দর্য্যের সঙ্গে অভিনয়ক্ষমতার কারণেই সিনেমাপ্রেমীদের নজর কে়ড়েছেন তাপসী
নিজেকে শিরদাঁড়া টানটান একজন মানুষ হিসেবে ভাবতেই ভালবাসেন তাপসী। 'পিঙ্ক' ছবিতে তাঁর চরিত্রটি বাস্তব জীবনের সঙ্গেও একদম মিলে গিয়েছিল বলে দাবি করেছিলেন তিনিসন্দেহ নেই, 'পিঙ্ক' তাপসী পন্নুকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে
এহেন, তাপসীর বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে নকলেরএই অভিযোগ তাপসীর নতুন ছবি 'রানিং শাদি ডট কম' নিয়েএই প্রযোজক সুজিত সরকার এবং রনি স্ক্রুওয়ালা
ছবির পরিচালক অমিত রায়তাপসীর বিপরীতে রয়েছেন অমিত সাদবলা হচ্ছে কয়েক বছর আগে রণবীর সিংহ ও অনুষ্কা শর্মা অভিনীত 'ব্যান্ড বাজা বারাত'-এর কাহিনিকেই সামান্য উল্টেপাল্টে 'রানিং শাদি ডট কম' বলে চালানো হয়েছেএই ছবির নায়ক-নায়িকা 'ব্যান্ড বাজা বারাত'-এর রণবীর ও অনুষ্কার মতোই 'ম্যারেজ ইভেন্ট'-এর সংস্থা খোলেতবে, তাপসী এবং অমিতের এই সংস্থা তাদেরকেই বিয়ে দেয় যারা বাড়ি থেকে পালিয়ে বা গোপনে চারহাত এক করতে চায়তরুণ-তরুণী থেকে বুড়ো-বুড়ি- সকলেরই বিয়ে দেওয়া নিয়েই গড়ে উঠেছে 'রানিং শাদী ডট কম'-এর কাহিনিএই বিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নানা মোড়ে বাঁক নেয় কাহিনিকিন্তু, 'রানিং শাদী ডট কম'-এর কাহিনি পুরোপুরিই 'ব্যান্ড বাজা বারাত' থেকে টোকা হয়েছে বলে টুইটারে অনেকে দাবিও করেছেন

সম্প্রতি এই ছবির পোস্টারের ফার্স্ট লুক টুইটারে পোস্টও করেছেন তাপসী পন্নুঅমিতাভ বচ্চনও শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেনতাপসীকে 'পিঙ্ক'-এর কো-স্টার বলেও টুইট করে ছবির ট্রেলার লিঙ্ক করেছেন বিগ বি

১৩ ফ্রেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'রানিং শাদি ডট কম'তাপসীর আশা, এই ছবি দর্শকদের মন জয় করবেকিন্তু, ছবিটির বিরুদ্ধে যেভাবে নকলের অভিযোগ উঠেছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তাপসীএমনকী, 'ব্যান্ড বাজা বারাত'-এর অনুষ্কা শর্মার সঙ্গেও তাঁর চরিত্রের মিল আছে বলে যে অভিযোগ, তাতেও নিশ্চূপ তাপসী
দেখুন 'রানিং শাদি ডট কম'-এর ট্রেলার....


No comments:

Post a Comment