Sunday, 22 January 2017

ফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সুস্মিতা

২৩ বছর আগে এই শহরই তাঁকে দিয়েছিল বিশ্বজয়ীর সম্মান। অষ্টাদশী শ্যামলা তন্বীর মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। এবার সেই শহরেই ফিরে যাচ্ছেন তিনি। সেই একই প্রতিযোগিতা। কিন্তু এবার প্রতিযোগী নয়, বিচারকের বেশে।


ঠিক ২৩ বছর আগে ফিলিপিনসের ম্যানিলা শহরে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশকে গৌরব এনে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেদিনের অষ্টাদশী আজ ৪১। এবার তিনিই এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘যে ম্যানিলা তাঁকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।’


No comments:

Post a Comment