Saturday, 14 January 2017

প্রতারণার দায়ে গ্রেফতার রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার ম্যারাথন জেরা করার পর গ্রেফতার করা হল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকেঅভিযোগ, টেট পরীক্ষায় 'উত্তীর্ণ' এক প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে ৭ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার
যাঁর কাছ থেকে জয়প্রকাশ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেই টেট পরীক্ষায় 'উত্তীর্ণ' প্রার্থী অরূপরতন রায় বিধাননগর (উত্তর) থানায় একটি অভিযোগ দায়ের করেনসেই অভিযোগের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের দুই অফিসার ও উত্তর বিধাননগর থানার অফিসার ইনচার্জ এ দিন সকাল থেকে টানা সাত ঘণ্টা জেরা করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে
সেখানে জয়প্রকাশের জবাবে পুলিশ অফিসাররা সন্তুষ্ট না হওয়ায় তাঁকে শনিবার সন্ধ্যে সোড সাতটা নাগাদ গ্রেফতার করে উত্তর বিধাননগর থানার পুলিশতাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও হুমকির মামলা রুজু করা হয়েছে

যাঁর কাছ থেকে জয়প্রকাশ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেই টেট পরীক্ষার্থী অরূপরতন রায়ের অভিযোগ, ''আমার কাছে জয়প্রকাশবাবু ১০ লক্ষ টাকা চেয়েছিলেনতার মধ্যে কোনও মতে ৭ লক্ষ ২০ হাজার টাকা জোগাড করে আমি ওঁর হাতে টাকাটা তুলে দিয়েছিলামউনি (জয়প্রকাশবাবু) আমাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।''
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন প্রথমে জয়প্রকাশবাবুর গ্রেফতার হওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননিপরে বলেন, ''যে সময়ের অভিযোগ, সেই সময় জয়প্রকাশবাবু আমাদের দলে (বিজেপি) ছিলেন নাআর বিষয়টা তো হয়েছে ৬ মাস আগেএখন রোজভ্যালি কাণ্েড তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই ওঁকে গ্রেফতার করা হলএর মধ্যে আমরা প্রতিহিংসার গন্ধ পাচ্ছিওঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তারও তেমন কোনও ভিত্তি নেইউনি তো আর উকিল নন, তা হলে কেনইবা উনি সুপ্রিম কোর্টে মামলা লডার নাম করে টাকা নেবেন? আর উনি উকিল নন জেনেও কেন ওঁকে অত টাকা দেওয়া হল?''


No comments:

Post a Comment