Monday, 16 January 2017

১২ বছর ধরে বাচ্চা মেয়েদের ধর্ষণ ও যৌন নির্যাতন করছেন আনন্দ পেতে

 একবার পুলিশের জালে ধরা পড়লেও, ছাড়া পেয়েও থামেনি এই দর্জির অপকর্ম
৩৮ বছর বয়েসি সুনীল রাস্তোগীপেশায় দর্জিকিন্তু নেশা ভয়ংকরউত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দাগত ১২ বছর ধরে বাচ্চা মেয়েদের ধর্ষণ করা ও যৌন নির্যাতন চালিয়েছে সেদিল্লি পুলিশের হাতে ধরা পড়ে জানিয়েছে, ধর্ষণ করে সে আনন্দ পেততাই সে বাচ্চা মেয়েদের নিশানা করত
সুনীল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস করে দিল্লিতে আসতবিজোড় সংখ্যার তারিখে আসত আর লাল জ্যাকেট ও জিন্স পরতএটাই ছিল সুনীলের কুসংস্কারএভাবেই সে দিল্লিতে আসত যৌন নির্যাতনের কাণ্ড ঘটাতেদুষ্কর্ম করে বাড়ি ফিরে যেত
পুলিশ সূত্রে জানা গেছে, তারা সুনীলকে জিজ্ঞাসাবাদ করে অন্ততঃ ১২টি ঘটনার কথা জানতে পেরেছে
স্কুলের বাচ্চাদেরই সে নিশানা করতপকেটে মেয়েদের স্কুলের নাম ঠিকানা নিয়ে ঘুরে বেড়াতস্কুল ছুটির সময় ভুলিয়ে একটি নির্দিষ্ট স্থানে বাচ্চা মেয়েদের নিয়ে যেত যৌন নির্যাতন চালানোর জন্যএতদিন ধরে দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সে এই কাজ করে আসছিল

একই রকমের দু'টি অভিযোগ পেয়ে পুলিশ নজরদারি শুরু করে এবং সুনীলকে গ্রেফতার করেদু'টি অভিযোগেই নির্যাতনকারি লাল রঙের জ্যাকেট পরেছিল বলে উল্লেখ করা হয়েছিল

২০০৪ সালে দিল্লির ময়ূর বিহারে এক প্রতিবেশীর মেয়েকে যৌন নির্যাতন করে সে স্থানীয় লোকজনের কাছে মারও খেয়েছিল২০০৬ সালে উত্তরাখন্ডের রুদ্রপুরে একই ধরনের ঘটনায় সুনীলের জেল হয়ছ'মাসের মধ্যে সে ছাড়া পেয়ে যায়তারপরও সে তার অপকর্ম চালিয়ে যায়


No comments:

Post a Comment