Saturday, 14 January 2017

১৮’য় বিয়ে ১৯-এ বিচ্ছেদ‚ জীবনকে তবু আজও সুরেলা সুনিধি বলে চলেছেন ‘মেরি আওয়াজ শুনো’

বি-টাউনে তো কত গায়ক গায়িকাই অসে যায় | কিন্তু সুনিধি চৌহানকে হারানোর কথা চিন্তাই করতে পারে না বলিউড | কোনো গডফাদার ছাড়াই বা ইন্ড্রাস্ট্রিতে কোনো বন্ধুর সাহায্য ছাড়াই উনি কিন্তু সম্পূর্ণ নিজের চেষ্টায় পরিচিতি তৈরি করেন | মাত্র ১৩ বছর বয়েসে উদিত নারায়নের বিপরীতে ‘ শাস্ত্র‘ ছবির জন্য গান গান উনি | সেই বছরেই উনি ছোটপর্দার প্রথম রিয়েলিটি শো ‘ মেরি আওয়াজ শুনো‘ প্রতিযোগিতায় বিজয়ী হন | তবে ‘ মস্ত ‘ ছবির গান ‘ রুকি রুকি সি জিন্দগী ‘ গাইবার পর জনপ্রিয়তা পান উনি |
সুনিধি ও ববি খান
প্রফেশনাল লাইফে সফল হলেও ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ টানাপোড়নের মধ্যে দিয়ে কেটেছে ওঁর | মাত্র ১৮ বছর বয়েসে পরিচালক ও কোরিওগ্রাফার ববি খান কে বিয়ে করেন উনি | ‘ পহলা নশা ‘ অ্যালবামে কাজ করতে গিয়ে প্রেম হয় ওঁদের | রিপোর্ট অনুযায়ী দুজনে প্রায় লুকিয়েই বিয়ে করেন | আর বিয়েতে শুধুমাত্র উপস্থিত ছিলেন দুই পরিবারের কয়েকজন আত্মীয় এবং বন্ধু | বিয়ের পর খুব খুশি ছিলেন সুনিধি | একটা সাক্ষাৎকারে ওঁকে বলতেও শোনা যায় ‘ আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো | ওঁরা আমাকে একবারের জন্য ও বুঝতে দেন না আমার বিয়ে হয়েছে বা আমি একটা নতুন বাড়িতে এসেছি | ববিও ভীষণ ভালো | আমি খুব খুশি ‘ | কিন্তু ববির সঙ্গে সম্প্রক প্রথম থেকেই মেনে নিতে পারে নি সুনিধির মা-বাবা | আর বিয়ের পর তো মেয়েকে একরকম বর্জনই করেন ওঁরা |
বিয়ের একবছর যেতে না যেতেই কিন্তু পাল্টে যায় পরিস্থিতি | সুনিধি বুঝতে পারেন উনি এবং ববি কোনদিনই একসঙ্গে ভালো থাকতে পারবেন না | ফলে সেই বছরেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় ওঁর | ডিভোর্সের পর ফের বাবা-মায়ের কাছে ফিরে যান উনি |
সুনিধি ও হিতেশ সোনিক
ডিভোর্সের প্রায় দশ বছর পর সুনিধি আরো একবার প্রেমে পড়েন মিউজিক কম্পোজার হিতেশ সোনিকের সঙ্গে | ওঁর এবং হিতেশের সেই ‘ মেরি আওয়াজ শুনো–র সময় থেকে বন্ধুত্ব ছিল | দু‘বছর প্রেম করার পর ২০১২ তে বিয়ে করেন ওঁরা |
এইখানেই শেষ নয়সম্প্রতি সুনিধি একটা শর্ট ফিল্মে অভিনয়ও করেছেন | আরিফ আলি পরিচালিত ‘ প্লেইং প্রিয়া ‘-তে ওঁকে মুখ্য চরিত্রে দেখা যায় |
এই ব্যাপারে কথা বলতে গিয়ে সুনিধি বলেন ‘ আমি সব সময়ই অভিনয় করতে চেয়েছি | কিন্তু কোনোদিন ভাবিনি আমি এতটা এনজয় করবো | পুরো অভিজ্ঞতাই দারুণ | ‘


No comments:

Post a Comment