Wednesday, 11 January 2017

রোজভ্যালির টাকায় যথেচ্ছ বিদেশ ভ্রমণ ! সঙ্কট-বৈতরণী পার হতে এ বার বিজেপি-র দ্বারস্থ টালিগঞ্জের দাপুটে নায়িকা ?

স্বামী তো বিদেশে থাকেনই বেশিরভাগ সময়েআছেন বহু পরিজনওতাঁদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে নায়িকাকে প্রায়ই যেতে হতো আমেরিকা ও সিঙ্গাপুরেযেতেন কিন্তু রোজভ্যালির খরচে
সিবিআই জানিয়েছে, টালিগঞ্জের প্রথম সারির ওই নায়িকা যখনই চেয়েছেন বিদেশ যেতেত্রাতা হয়ে চলে এসেছেন গৌতম কুণ্ডু চিটফান্ডে রাখা আমানতকারীদের পয়সায় দিব্যি বিমানের এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ করেছেন প্রভাশালিনীদুবার ইউরোপও ঘুরে নিয়েছেনতাঁর আশ মেটাতে লক্ষ লক্ষ টাক খরচে পিছপা হননি গৌতমএর পিছনে প্রমাণ নথিও পেয়েছেন তদন্তকারী গোয়েন্দারা
পরিবর্তে গৌতম নিজেও বহু সুবিধা পেয়েছেনযে কোনও প্রোমোশন থেকে এজেন্টদের কাছে সংস্থার ভাবমূর্তি তুলে ধরাসবকিছুতে একডাকে হাজির ওই নায়িকাগৌতম কুণ্ডুর হয়ে মধ্যস্থতা করেছেন শাসক দলের নেতাদের সঙ্গেওগোয়েন্দাদের বক্তব্যএকটি চিটফান্ড জেনেও অভিনেত্রী কী করে রোজভ্যালির টাকায় এভাবে ঘুরতে পারলেন ! এমনকী নিজের প্রযোজনায় সিনেমার লোকেশন দেখতেও তিনি পৃষ্ঠপোষকতা পেতেন রোজভ্যালির ! এ কী পরোক্ষে আমানতকারীদের অর্থ নয়ছয় করা নয় ?
সংবাদমাধ্যম যখন রোজভ্যালির এত তথ্য প্রাকাশিত হচ্ছেচুপচাপ বসে নেই ওই নায়িকাওশোনা যাচ্ছে তিনি নাকি দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্বেরদিল্লি এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে পার হতে চাইছেন সঙ্কট-বৈতরণীকিন্তু এ যাত্রা তাঁর পক্ষে গোয়েন্দাদের জেরা এড়ানো বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে


No comments:

Post a Comment