বলিউডের সুপারহিট ছবি চেন্নাই এক্সপ্রেস-এর প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠল। দিল্লি নিবাসী এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে মোরানির বিরুদ্ধে।
পুলিশ সূত্রের খবর মহিলার বয়স ২৫ বছর। রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের অধীনে হায়থনগর পুলিশ স্টেশনে এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগে মহিলা জানিয়েছেন, ২০১৫ সালে মুম্বইয়ের একটি ফিল্ম স্টুডিওতে ওই মহিলাকে ধর্ষণ করেন মোরানি।
তদন্তকারি সিনিয়র পুলিশ আধিকারিকের কথায়, অভিযোগ অনুযায়ী একবার নয়, মুম্বইয়ে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন মোরানি।
ভারতীয় দণ্ডবিধির ৪১৭ , ৩৭৬, ৩৪২, ৫০৬ এবং ৪৯৩ ধারা-সহ আরও বেশকিছু ধারা আনা হয়েছে মোরানির বিরুদ্ধে। তদন্ত এখনও চলছে।
রা-ওয়ান, যোদ্ধা, দম ছবির প্রযোজনা করেছেন মোরানি। তবে ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস থেকে মোটা টাকার ব্যবসা করেছিলেন মোরানি।
শাহরুখ ঘনিষ্ঠ মোরানি যে এই প্রথমবার কোনও মামলায় জড়ালেন তা নয়। ২০১১ সালে 2G স্পেকট্রাম কাণ্ডেও নাম জড়িয়েছিল মোরানির। বলিউডের সুপারস্টার সলমন খানও মোরানির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তাঁকে অপরাধী ভাবতে চান না তিনি।
No comments:
Post a Comment