Monday, 16 January 2017

বিকৃতকাম ব্যক্তির লালসার শিকার ৫০০ নাবালিকা, উঠল ফাঁসির দাবি

লাল রংয়ের জ্যাকেটটাই ছিল ‘লাকি’সেটা পরলেই নাকি বেশি সুযোগ মিলতকীসের সুযোগ? নাবালিকাকে ভোগ করার সুযোগউত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে দিল্লি আসার সময় তার খোঁজ থাকত একা বালিকার দিকেভুলিয়ে ভালিয়ে তাদের একবার কোনও নির্মীয়মাণ বাড়ির কাছে নিয়ে যেতে পারলেই কেল্লা ফতেসেখানেই ধর্ষণ করা হত তাদেরএরকম একটা দু’টো ঘটনা নয়প্রায় ৫০০ নাবালিকাকে ধর্ষণ করে গ্রেপ্তার সুনীল রাস্তোগি

গত ১৩ বছর ধরে এই কাজ চালিয়ে গিয়েছে ওই ব্যক্তিপুলিশের জালে ধরা পড়ার পর নিজের কৃতকর্ম স্বীকারও করেছে সেজানিয়েছে, যে কোনও নাবালিকাকে স্কুল থেকে ফিরতে দেখলেই সে টোপ দিতবলত, বাড়ি থেকে তার জন্য বিশেষ কিছু পাঠানো হয়েছেসেই টোপে ধরা পড়লেই নাবালিকাকে নিয়ে গিয়ে কোনও নির্জন জায়গায় ধর্ষণ করত সেপরপর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশযে যে এলাকা থেকে অভিযোগ আসছিল, সেই জায়গাগুলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়ওই ব্যক্তির স্কেচ করে বাড়িতে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে পুলিশতারপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়পুলিস জানিয়েছে, বিকৃতকাম ওই ব্যক্তি এক ধরনের মানসিক অসুস্থতার শিকার

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়েপুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে কীভাবে প্রায় এক দশক ধরে ওই ব্যক্তি এই কাজ চালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছেবিকৃতকাম ওই ব্যক্তির ফাঁসি চেয়েছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান বরখা শুক্লাঅন্যান্য সমাজকর্মীরাও একই দাবিতে সোচ্চার হয়েছেনওই ব্যক্তির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমনটাই দাবি গোটা দেশের




No comments:

Post a Comment