Monday, 23 January 2017

টাকা নেই, রাজ্যের সরকারি হাসপাতালে মিলবে না 'সেক্স চেঞ্জ সার্জারি' পরিষেবা!

কলকাতা, ২৩ জানুয়ারি : তামিলনাড়ুর পর, রাজ্যের সরকারি হাসপাতালে লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারের পরিষেবা দেওয়া দ্বিতীয় ভারতীয় রাজ্য হয়তো আর হওয়া হল না পশ্চিমবঙ্গের
রাজ্যের বৃহণ্ণলা উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী, রাজ্যের সমাজকল্যাণ দফতরের তহবিলে চরম ঘাটতি থাকার কারণেই কিছু সময়ের জন্য রাজ্য সরকার এই পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে
বোর্ডের এক সদস্যের কথায়, '২০১৫ সালের জুলাই মাসে প্রথম ঘোষণা হয়েছিল রাজ্যের সরকারি হাসপাতালেও লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারের পরিষেবা শুরু করা হবেকিন্তু ঘোষণা হওয়ার পর থেকে পরিষেবা পরিকাঠামো তৈরি করার কোনও প্রচেষ্টা হয়নিজিজ্ঞাসা করায় জানা যায়, তহবিলে টাকা নেই, আর্থিক সমস্যার জেরেই আপাতত কিছুদিনের জন্য এই প্রকল্প বন্ধ করা হয়েছে।'
বৃহণ্ণলা বোর্ডের ওই সদস্যের কথায় এর অর্থ হল, যারা লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারে ইচ্ছুক (তা ছেলে থেকে মেয়ে হোকে বা মেয়ে থেকে ছেলে হওয়ার ক্ষেত্রেও), তাকে না হয় বেসরকারি প্রতিষ্ঠানে আকাশাছোঁয়া টাকা খরচ করতে হবে আর নাহলে তামিলনাড়ুর সরকারি হাসপাতালে ছুটতে হবে

২০১৫ সালে এই প্রকল্প ঘোষণা হওয়ার সময় সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা নির্দিষ্ট করে বলেছিলেন, এই প্রচেষ্টায় সরকার দুটি কারণের জন্য শীঘ্র পদক্ষেপ নিতে চলেছে, প্রথমত, এই ধরণের অস্ত্রোপচার জন্য বেসরকারি হাসপাতালে প্রচুর খরচ হয় আর দ্বিতীয়ত, এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা না অবলম্বন করলে শারীরিক একাধিন নয়া সমস্যা দেখা দিতে পারে
পাঁজা এও জানিয়েছিলেন, প্রাথমিকভাবে এই পরিষেবা শুধুমাত্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে উপলব্ধ হবেধীরে ধীরে রাজ্য সরকার পরিচালিত সহ সব হাসপাতালগুলিতেই এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবেকিন্তু কোনও প্রতিশ্রুতিই আপাতত পালন হয়নি


No comments:

Post a Comment