Sunday, 22 January 2017

ট্রাম্প বিরোধী মিছিলকে সমর্থন প্রিয়ঙ্কার

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেনশপথগ্রহণও সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পকিন্তু পরিসংখ্যান বলছে, সে দেশে ট্রাম্প বিরোধীদের সংখ্যাই বেশিতাই প্রেসিডেন্টের শপথগ্রহণের পরের দিনই ওয়াশিংটন ডিসিতে মহিলারা প্রতিবাদ মিছিল বের করেছিলেন। 


সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়াতিনি টুইট করেছেন, 'আমি ট্রাম্প বিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছেকিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।'
এই মুহূর্তে 'বেওয়াচ'-এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নায়িকা। 'কোয়ান্টিকো'র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন প্রিয়ঙ্কা
বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডেগত কয়েক মাস ধরেই ট্রাম্প-হিলারির লড়াইয়ে সরগরম ছিল গোটা বিশ্বট্রাম্প বিজয়ী হওয়ার পরও কিন্তু কোনও প্রতিক্রিয়া দেননি প্রিয়ঙ্কাতহে এই মিছিলকে সমর্থন করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বসাটা তিনি মেনে নিতে পারেননি


No comments:

Post a Comment