Thursday, 12 January 2017

বিয়ের আগেই প্রেগন্যান্ট? ছবিতে উত্তর নায়িকার

গত অক্টোবরে বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিসা হেডেনশোনা গিয়েছিল, বিয়ের আগেই নাকি প্রেগন্যান্ট হয়ে পড়েন লিসাসে জল্পনার ইতি টানলেন খোদ নায়িকাসোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন, তিনি সন্তানসম্ভবা
অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনিশোনা গিয়েছিল ওই ছবির শুটিং চলাকালীনই নাকি প্রেগন্যান্ট ছিলেন নায়িকাতবে তা জানতে দেননি কাউকেই
সে সময় মুম্বইয়ের একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, দিনোর সঙ্গে বিয়ের দিন এগিয়ে নিয়ে আসার কারণ লিসার প্রেগন্যান্সিঅন্য একটি ছবির জন্য টানা ২০ দিনের ডেট চাওয়া হলে তিনি জানিয়ে দেন, এখনই অন্য কোনও প্রজেক্ট নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়
আরও পড়ুন, এক মঞ্চে পারফর্ম করল আরাধ্যা ও আজাদ
আপাতত ফুকেটে ছুটি কাটাচ্ছেন লিসাসেখানেই বিকিনি পরে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেনবলি টাউনের অনেকেই বলছেন, সদ্য মা হওয়া করিনা কপূরের পথে হাঁটছেন লিসাকারণ প্রেগন্যান্সি পিরিয়ডে করিনা হয়ে উঠেছিলেন বলিউডের অন্যতম ফ্যাশন আইকনএ বার সে পতে হাঁটতে চলেছেন লিসাও


No comments:

Post a Comment