Sunday, 22 January 2017

স্পা সেন্টারের আড়ালে মধুচক্র, গ্রেফতার ১৫

স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালাতে গিয়ে পুলিসের জালে ধরা পড়ল এক চক্র। গ্রেফতার করা হল ১৫ জনকে। তাদের মধ্যে ১২ জন তরুণী। তাদের গ্রেফতার করা হয়েছে গুঁরগাওয়ের এমজি রোড এলাকা থেকে। তদন্ত শুরু হয়েছে। 


কুইনস স্পা নাম নিয়ে চালানো হত ওই সেক্স পার্লার। পুলিসের কাছে গত কয়েকদিন ধরেই খবর ছিল ওই স্পা সেন্টারের আড়ালেই চলে এই ধরনের কাজ। অবশেষে সেখানে হানা দিয়ে গ্রেফতার করা হয় ১৫ জনকে। তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। খোঁজ চলছে শহরে আরও এই ধরনের পার্লালের।


No comments:

Post a Comment