Wednesday, 11 January 2017

রোজভ্যালির চিটফান্ডের টাকায় কেনা গাড়ি উপহার নিয়ে ছিলেন তৃণমূল সাংসদ


রোজভ্যালির চিটফান্ডের টাকায় কেনা গাড়ি উপহার নিয়ে ছিলেন তৃণমূল সাংসদ
রোজভ্যালি কর্তার সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল নাএকবারই মাত্র রোজভ্যালির অনুষ্ঠানে গিয়েছিলামসিবিআই-র কাছে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কিন্তু সিবিআইয়ের হাতে যে প্রমাণ উঠে এসেছে, তা বলছে অন্য কথাসুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির একাধিক বৈঠকে তো গেছেনই, এমনকী নিজের বাড়িতে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে ডেকে বৈঠকও করেন! শুধু বৈঠকই নয়, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর টাকাতেই তিনি গাড়ি কেনেন বলে জানতে পেরেছে সিবিআইতিনি যে বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেন, সেটি গৌতমের তরফে উপহার ছিল বলে সিবিআই-জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্যসুদীপের বাড়িতে গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠকের চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ এখন সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছেফলে সিবিআই জেরার মুখে ঘোর বিপাকে পড়েছেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদরোজভ্যালি তদন্তে নেমে সিবিআই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, ওই বৈঠকে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একাই নন, ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্য অনেক নেতাইচিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর গৌতম কুণ্ডুও চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর সংস্থার ব্যবসা নিয়েতখনই সঙ্কটমোচন করতে এগিয়ে আসেন সুদীপতিনি তখন গৌতম কুণ্ডুকে বাড়িতে ডেকে বৈঠক করেনএই বৈঠক থেকেই স্পষ্ট সুদীপ বন্দ্যোপাধ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন রোজভ্যালির সঙ্গেজানা গিয়েছে, রোজভ্যালি কর্তা নিজেই অনেক প্রমাণ তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতেসিবিআই আরও এক চাঞ্চড়্যকর তথ্য হাতে পেয়েছে গৌতম কুণ্ডুকে জেরা করেতিনি নাকি স্পাই ক্যামেরার মাধ্যমে প্রভাবশালী নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকের ছবি তুলে রাখতেনযিনিই তাঁর সঙ্গে দেখা করতে আসতেন, স্পাই ক্যামেরায় তা ভিডিও করে রাখতেন গৌতমএমনকী তিনি কোনও নেতা বা প্রভাবশালীর সঙ্গে বৈঠকে যোগ দিতে গেলেও এই কাজ করতেনসিবিআই এখন জানার চেষ্টা করছে, এই বৈঠকগুলিতে কী নিয়ে আলোচনা হয়েছেরাজ্যে পরিবর্তনের পর গৌতম যে তৃণমূল নেতা-মন্ত্রীদের দ্বারস্থ হয়েছিল, তাঁদের সঙ্গে কী আলোচনা হয়েছিল, কী-ই বা চুক্তি হয়েছিল, তা জানতে বদ্ধপরিকর তদন্তকারীরাএরই মধ্যে আবার গাড়ি বিতর্ক সামনে এসে পড়েছেকেনই বা গৌতম কুণ্ডু সুদীপকে বিলাসবহুল গাড়ি দিতে গেলেন, তা এখন সিবিআই স্ক্যানারেকী কারণে গৌতমের এই সুদীপ-তোষণ, তাও জানা জরুরি এই দুর্নীতির তদন্তে

No comments:

Post a Comment