Thursday, 12 January 2017

যৌন আবেদনে প্রিয়ঙ্কা চোপড়াকে হার মানালেন দীপিকা পাড়ুকোন

মুম্বইঃ মাথাতেই ছিল এই সম্মানের তাজ২ বছর ধরে তিনি এশিয়া সেরা যৌন আবেদনময়ী মহিলার তকমা ধরে রেখেছিলেনসবমিলিয়ে মোট ৪ বার এই সম্মান পেয়েছিলেন প্রিয়ঙ্কাকিন্তু, দীপিকা এবার সিংহাসনচ্যুত করলেন প্রিয়ঙ্কাকে
যৌন আবেদনে ভূ-ভারত শুধু নয় এশিয়া মহাদেশেই দীপিকা পাড়ুকোনের কোনও সমকক্ষ নেইসম্প্রতি একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছেদীপিকার এই সেরা হওয়ার নজিরে অবশ্য ছিটকে গিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়াকারণ, গত ২ বছর ধরে এশিয়ায় যৌন আবেদনে সেরা মহিলার মুকুটটা প্রিয়ঙ্কা চোপড়ার মাথাতেই ছিলএই প্রথমবার এমন সম্মান পেলেন দীপিকাআর এমন সময়ে তিনি এই শিরোপা পেলেন, যখন গত এক বছরে তাঁর কোনও ছবিই মুক্তি পায়নি

আসলে, নতুন বছরেই মুক্তি পাচ্ছে দীপিকার প্রথম হলিউড ছবি 'ট্রিপল এক্স' সিরিজের 'রিটার্ন অফ জেন্ডার কেজ'দীপিকার বিপরীতে রয়েছেন ট্রিপল এক্স-এর প্রধান অভিনেতা ভ্যান ডিসেলএই ছবিতে এক নয়া অবতারেই দেখা যাবে দীপিকাকেবলা হচ্ছে টম-বয় লুকের মহিলার চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে সেক্স অ্যাপিলেও এই সিনেমায় সকলকে মাত করেছেন তিনিসম্প্রতি দীপিকা ও ভ্যান ডিসেলের মধ্যে কিছু ঘনিষ্ট দৃশ্য প্রকাশ্যে এসেছেএতে দীপিকাকে যথেষ্টই বোল্ড দেখিয়েছেইস্টার্ন আই নামে লন্ডনের একটি সংবাদমাধ্যম যাঁরা 'এশিয়ার সেরা যৌন আবেদনময়ী মহিলা'-র সমীক্ষাটি করেছে তাদের দেওয়া তথ্য বলছে, শিরোপা পেতে হলিউডে দীপিকার অভিযান প্রচুর ভোট টেনেছেযার জন্য গত ১ বছরে দীপিকার একটি সিনেমা মুক্তি না পেলেও তাঁর ভোট পেতে কোনও অসুবিধা হয়নি
প্রিয়ঙ্কা চোপড়া
'এশিয়ার সেরা যৌন আবেদনময়ী মহিলা'-র শিরোপা প্রাপ্তির প্রতিক্রিয়ায় দীপিকা জানিয়েছেন, 'এই সম্মান আমার মুখে হাসি ফুটিয়েছে সত্যি, কিন্তু, সেক্সি শব্দটার মানে এক এক জনের কাছে এক এক রকমতবে সেক্সি শব্দটা আমার কাছে শুধুই শারীরিক নয়আমার মতে, আচার-আচরণ, ব্যক্তিত্ব সব মিলিয়ে এই সেক্সি শব্দের আধারসেক্সি মানে আমি যে আচার-আচরণের সঙ্গে স্বচ্ছন্দ এবং যেটা আমাকে আত্মবিশ্বাস জোগায়।'
'এশিয়ার সেরা যৌন আবেদনময়ী মহিলা'-দের তালিকায় দীপিকার পিছনেই রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়াআলিয়া ভট্ট আছেন পঞ্চম স্থানেক্যাটরিনা কাইফ এবং সোনম যথাক্রমে ৭ ও ৮ নম্বরেআর সবাইকে অবাক করে এই তালিকায় স্থান করে নিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালকিন নীতা আম্বানীতিনি এডিটর্স চয়েসে 'এশিয়ার সেরা যৌন আবেদনময়ী মহিলা'-র তালিকায় স্থান পেয়েছেন


No comments:

Post a Comment